
লা লিগায় এবার সমানে সমানে টক্কর চলছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের। বার্সা এগিয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকেও পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। যে রিয়ালের ক্যাবিনেট শিরোপায় ভর্তি, তারা কি অত সহজে হার মানার পাত্র! বার্সা ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিলেও রাতে সেই ব্যবধান কমানোর সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের।
ক্যাম্প ন্যুতে আজ সন্ধ্যায় লা-লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলেছে বার্সেলোনা। ১-০ গোলে জিতে ৭৩ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পোক্ত করেছে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। আজ রাতে তারা জিতলে তখন ব্যবধানটা হবে চার পয়েন্টের। বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে গড়াবে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ।
ম্যাচ শুরু হতে না হতেই গোল হজম করতে পারত বার্সেলোনা। ১ মিনিটে রায়ো ভায়োকানো ফরোয়ার্ড কার্লোস মার্টিন ডান পায়ে শট নেন। তবে বার্সেলোনা গোলরক্ষক হুয়ান গার্সিয়া তা প্রতিহত করেন। ১০ ও ১৩ মিনিটে বার্সেলোনার দুই ফুটবলার জেরার্ড মার্টিন ও রাফিনিয়া দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কখনো ফিনিশিংয়ের দুর্বলতা, কখনোবা ভায়োকানো গোলরক্ষক আগুস্তো বাতাল্লার দৃঢ়তায় এগোতে পারেনি বার্সা।
১৩ মিনিটে যে রাফিনিয়া গোলের সুযোগ হাতছাড়া করেছেন, তিনি ফের ২৩ মিনিটে হানা দেন ভায়োকানোর রক্ষণদুর্গে। লামিনে ইয়ামালের ক্রস থেকে ডান পায়ে শট নেন রাফিনিয়া। তবে ভায়োকানো গোলরক্ষক বাতাল্লা তা হতে দেননি। একের পর এক গোল মিসের মহড়ায় বার্সা প্রথম গোলের দেখা পায় ২৪ মিনিটে। কর্নার থেকে হোয়াও কানসেলোর ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন রোনাল্ড আরাউহো।
আরাউহোর গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে। রায়ো ভায়োকানো সমতায় ফেরার যথাসাধ্য চেষ্টা করেও পারেনি। বার্সেলোনার লক্ষ্য বরাবর ভায়োকানো তিন শট নিলেও গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দৃঢ়তায় তা সম্ভব হয়নি। ১-০ গোলে জেতা বার্সা ৭৩ পয়েন্ট পেয়েছে ২৯ ম্যাচ। রিয়াল মাদ্রিদ খেলেছে ২৮ ম্যাচ। আজ রাতে ঘরের মাঠে মাদ্রিদ ডার্বি জিতলে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট পাবে লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে কী হয়, সেটা দেখতে নিশ্চয়ই অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
২০ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট দল ফের ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর এবার জিম্বাবুয়ে সফরেও দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া একমাত্র টেস্টের প্রথম দিনেই বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদে
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের গ্রুপপর্বের হিসাব-নিকাশ চুকে গেছে। এখন আর ভুল শুধরে নেওয়ার কোনো অবকাশ নেই; স্রেফ একটি হার মানেই টুর্নামেন্ট থেকে চিরতরে বিদায়। এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে শেষ বত্রিশের লড়াইয়ে আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান। শক্তির বিচারে কার্লো আনচে
১ ঘণ্টা আগে
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা হলো আরও ৫ মিনিট।দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস তখন হয়তো মনে মনে অতিরিক্ত সময়ের কৌশল সাজাচ্ছিলেন। গ্যালারিতে থাকা হাজারো দর্শকও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন আরও ৩০ মিনিটের স্নায়ুচাপের জন্য। কিন্তু ফুটবল বিধাতার মনে তখন অন্য এক নাটকীয় চিত্রনাট্য লেখা।
৬ ঘণ্টা আগে