
পিছিয়ে থেকে ম্যাচ জয়ের ‘ওস্তাদ’ মনে করা হয় রিয়াল মাদ্রিদকে। যখনই ভক্ত-সমর্থকেরা নির্দিষ্ট এক অবস্থার পর ম্যাচের ফল অবশ্যম্ভাবী ধরে নেন, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা গতকাল তেমন কিছুই করে দেখিয়েছে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক এখানে দারুণ ক্যারিশমা দেখিয়েছেন।
সিউদাদ দে ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে গতকাল লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলেছে লেভান্তের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লেভান্তে, যার মধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লেভান্তে মিডফিল্ডার হোসে লুইস মোরালেস। ডিফেন্ডার আলেহান্দ্রো ব্যালদের হ্যান্ডবলের কারণেই মূলত পেনাল্টি পেয়েছে লেভান্তে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি বার্সা। দারুণ প্রত্যাবর্তনে ৩-২ গোলে জিতেছে কাতালানরা। ম্যাচ শেষে সাংবাদিকদের বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস বলেন, ‘তিনি (ফ্লিক) প্রথমার্ধে ট্যাকটিকাল কিছু জায়গায় পরিবর্তন এনেছেন। কারণ, আমাদের পজিশন ঠিকঠাক ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তিনি আমাদের দৃঢ়তা দেখাতে বললেন। আমাদের ম্যাচ জয়ের যে মানসিকতা আছে, সেটা বের করতে বললেন। আমরা সফল হয়েছি।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এবার বার্সেলোনায় এসেছেন মার্কাস রাশফোর্ড। ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর লা লিগায় অভিষেক হলেও সেবার মূল একাদশে ছিলেন না। গতকাল লেভান্তের বিপক্ষে মূল একাদশে খেললেও প্রথমার্ধের পর তাঁকে তুলে নেন বার্সা কোচ ফ্লিক। ৪৬ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে নামেন অলমো। রাশফোর্ডের পাশাপাশি ব্যালদে, রোনাল্ড আরাউহো, এরিক গার্সিয়া, মার্ক ক্যাসাডো—তাঁদেরকেও উঠিয়ে নেন ফ্লিক। ম্যাচে বার্সার দুই গোলদাতা তোরেস, পেদ্রি শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। ইয়ামাল, রাফিনিয়ারাও খেলেছেন পুরো ৯০ মিনিট।
দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তন করা জরুরি ছিল বলে মনে করেন ফ্লিক। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘আমার মনে হয়েছে প্রথমার্ধে মার্কাস দারুণ এক অবস্থায় ছিল। কীভাবে দলের ভালো হয়, সেটা সে দেখিয়েছে। কোচ হিসেবে আমাকে তো সবকিছু দেখতে হবে। দ্বিতীয়ার্ধে পরিবর্তন করতে হতো। রাফিনিয়া নাম্বার ইলেভেন হিসেবে বাঁ পাশে খেলেছে। কীভাবে আমরা খেলি, সেই ব্যাপারে সব সে (রাফিনিয়া) জানে।’
১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে নেন ইভান রোমেরো। প্রথমার্ধের যোগ করা সময়ে মোরালেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ৪৯ মিনিটে বার্সা ম্যাচে পায় প্রথম গোল। ইয়ামালের ব্যাক পাস রিসিভ করে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন পেদ্রি। ৫২ মিনিটে বার্সার দ্বিতীয় গোল করেন তোরেস। রাফিনিয়ার কর্নার থেকে দেওয়া পাস রিসিভ করে ভলিতে লক্ষ্যভেদ করেন তোরেস। ম্যাচ ২-২ গোলে সমতায় শেষ হওয়া যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই সর্বনাশ করে লেভান্তে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে লেভান্তে ডিফেন্ডার উনাই এলগেজাবাল করেন আত্মঘাতী গোল। লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২৫ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
৩৩ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে