
নিউজার্সিতে ফাইনাল শেষের পর ক্যামেরার লেন্স বারবার ঘুরে যাচ্ছিল লিওনেল মেসির দিকে। দর্শকেরা অনেকেই হয়তো ধারণা করছিলেন তিনি এবার পাচ্ছেন গোল্ডেন বলের পুরস্কার। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু না। ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন স্পেনের অধিনায়ক রদ্রির নাম।
দীর্ঘ ৩৯ দিনের ১০৪ ম্যাচ শেষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সমাপ্তি হলো আজ। নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ফাইনাল শেষে আর্জেন্টিনা-স্পেন দুই দলের খেলোয়াড়েরাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে প্রেক্ষাপট যে ভিন্ন। আর্জেন্টিনা পুড়ছে শিরোপা ধরে রাখতে না পারার হতাশায়। আর স্পেন দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ম্যাচ শেষে রদ্রিকে গোল্ডেন বলের পুরস্কার গ্রহণের পর রদ্রি হাত নেড়ে অভিনন্দনের জবাব দিয়েছেন।
২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঝমাঠ খুব দারুণভাবে সামলেছেন বলে গোল্ডেন বলের পুরস্কার জিতেছেন রদ্রি। আজ মাঝমাঠ থেকে যখন লিওনেল মেসি আক্রমণ নিয়ে উঠছেন, তখন তাঁকে ট্যাকল করেছেন রদ্রি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাও কুবারসি। এবারের বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ দারুণভাবে সামলেছেন তিনি। যখন উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার নিতে যাচ্ছেন, তখন তাঁর পিঠ চাপড়ে দেন সতীর্থরা।
গোল্ডেন গ্লাভ জিতেছেন রদ্রি-কুবারসির সতীর্থ উনাই সিমন। এবারের বিশ্বকাপে স্পেন ১৪ গোলের বিপরীতে হজম করেছে ১ গোল। আট ম্যাচের সাতটিতেই স্প্যানিশরা ক্লিনশিট ধরে রেখেছে সিমনের নৈপুণ্যে। টুর্নামেন্টে ১৪ গোল সেভ করেছেন তিনি। স্পেনের একের পর এক পুরস্কারের ভিড়ে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে তিনি করেছেন ১০ গোল। করেছেন চার অ্যাসিস্টও। ২৩ গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা তাঁরই।
২০২৬ ফুটবল বিশ্বকাপে ফেয়ার প্লে পুরস্কার জিতেছে নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপে তারা করেছে ৪৩ ফাউল। হলুদ কার্ড দেখেছে তিনটি। তবে তাদের পথচলা থেমে যায় শেষ বত্রিশে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে। ১১ গোলের বিপরীতে তারা হজম করেছে পাঁচ গোল।
টানা দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগটা আর কাজে লাগাতে পারল না আর্জেন্টিনা। লিওনেল মেসির দুচোখ বেয়ে অঝোরে ঝরতে থাকে পানি। লিওনেল স্কালোনিও বাকরুদ্ধ। হতাশ পুরো আর্জেন্টিনা। মঞ্চে যখন স্কালোনির শিষ্যরা রানার্সআপ পদক নিতে উঠলেন, সবারই বিষণ্ণ চেহারা। এদিকে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ী স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে।
২০২৬ ফুটবল বিশ্বকাপে কে কী পুরস্কার পেলেন
গোল্ডেন বল রদ্রি (স্পেন)
গোল্ডেন বুট কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
গোল্ডেন গ্লাভ উনাই সিমন (স্পেন)
উদীয়মান খেলোয়াড় পাউ কুবারসি (স্পেন)
ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডস

শিরোপা ধরে রাখতে না পারার দুঃখে কাতর আর্জেন্টিনা ফুটবল দল। নিউজার্সিতে গতকাল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পেয়েছে আরেক ধাক্কা। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হাতছাড়া হয়ে গেছে লিওনেল স্কালোনির দলের। তাঁদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পেয়েছে সুসংবাদ।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষ হওয়ার পরও আলোচনা যেন থামছে না। ১-০ গোলে জিতে স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তবে যে ফাইনাল ঘিরে মারামারি-হাতাহাতি হয়েছে, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! লিওনেল স্কালোনির দলের বিরুদ্ধে এবার তদন্ত করতে যাচ্ছে ফিফা।
১ ঘণ্টা আগে
ফাইনালের আগের দিন শনিবার তুমুল বজ্রসহ বৃষ্টি নিউইয়র্ক-নিউজার্সিতে। বর্ষণমুখর দুপুরে নিউজার্সির মিডিয়া সেন্টারে এল আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে ফিফার টেকনিক্যাল স্টাডি কমিটি (টিএসজি)। এক ঘণ্টার আয়োজনের ৪০ মিনিটে ইয়ুর্গেন ক্লিন্সমান-পাবলো জাবালেতাদের মতো ফুটবল পণ্ডিতরা ২০২৬ বিশ্বকাপের টেকনিক্যাল দিকগুলো
২ ঘণ্টা আগে
নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে শেষ হলো ৩৯ দিনের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তাদের এখন রাজকীয়ভাবে বরণ করাই বাকি। আর্জেন্টিনা দলও দেশে ফিরছে। তবে সবাই একসঙ্গে দেশে ফিরতে পারছেন না।
৩ ঘণ্টা আগে