বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে ঊরুর পেশির চোটে পড়েন করিম বেনজেমা। এতে তাঁর বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায়। চোটের কারণে দলের ক্যাম্প ছেড়ে কাতার থেকে ফ্রান্সে ফিরে যান তিনি। দেশের ফিরলেও বিশ্বকাপ দলের এখনো আছেন এই স্ট্রাইকার। কোচ দিদিয়ের দেশম দল থেকে বেনজেমাকে বাদ দেননি।
আগামীকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ফ্রান্স। চোট কাটিয়ে বেনজমাও এখন ফিট। যদিও সেমিফাইনাল পর্যন্ত তাঁকে খেলানোর ব্যাপারে কোনো আলোচনা হয়নি। কিন্তু ফাইনালে ফরাসিরা মাঠে নামার আগে গুঞ্জন উঠেছে বেনজেমার খেলা নিয়েও।
অবশ্য ফ্রান্স কোচ দেশম ফাইনালে বেনজেমার খেলা নিয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চেয়েছেন, মাঠে না খেললেও চোটে পড়া ফুটবলাররা অন্তত ফাইনালে গ্যালারিতে থাকুক।
এই পরিস্থিতির মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন বেনজেমা। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে লিখলেন, 'দ্যাট ডাজেন্ট ইন্টারেস্ট মি'। অর্থাৎ 'আমি আগ্রহী নই'। এর দ্বারা বিশ্বকাপের ফাইনালে না খেলার একটা ইঙ্গিতই যেন দিয়ে রাখলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ফ্রান্স কোচের আচরণ নাকি পছন্দ হয়নি বেনজেমার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে ভিসা আবেদনের সময় হামজা যে তথ্য জমা দিয়েছিলেন, তা নিয়ে তদন্তের পর এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে, আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি হামজা। বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় গোপন করেছেন এই ক্রিকেটার
৬ মিনিট আগে
তবে ব্যতিক্রম উয়েফা। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, ইনফান্তিনো দায়িত্বে থাকা পর্যন্ত ফিফার সব ধরনের টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তে অটুট থাকবে তারা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের হ্যাপা শেষ হলে এক স্নিগ্ধ বিকেলে নিউইয়র্ক শহরের ব্রুকলিনের প্যারেড গ্রাউন্ডে যাওয়া হলো এইসাব এফসির কার্যক্রম দেখতে। মাঠে স্বাগত জানালেন ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এস ইসলাম আরিফ। ব্রুকলিনের বিশাল মাঠটা যেন মুম্বাইয়ের শিবাজি পার্ক কিংবা কিছুটা ঢাকার আবাহনী মাঠের মতো। যেখানে বিভিন্ন বয়সী ছ
১ ঘণ্টা আগে
গত মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি এজেন্ট ছিলেন সালাহ। বুধবার ইস্তাম্বুলে পৌঁছে নতুন ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হন বিপুলসংখ্যক ট্রাবজনস্পোর সমর্থক।
৩ ঘণ্টা আগে