Ajker Patrika

সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ বাড়াতে চায় বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২২: ১২
সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ বাড়াতে চায় বাংলাদেশ
হামজার সঙ্গে মোরসালিন। ফাইল ছবি

আর কয়েক দিন বাদেই ঈদুল ফিতর। শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এই সময়ে পরিবারের বাইরেই থাকতে হচ্ছে জাতীয় দলের ফুটবলারদের। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ প্রীতি ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে।

দুটি ম্যাচ সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। ঈদে দেশে থাকতে না পারার আক্ষেপ হয়তো আছে, তবে সেটা জয়ের আনন্দ দিয়ে মেটাতে চান ফুটবলাররা।

আজ বসুন্ধরা কিংসের অ্যারেনায় অনুশীলন করার আগে সাংবাদিকদের শেখ মোরসালিন বলেন, ‘আমরা তো আসলে ত্যাগ করছি। পরিবারের সঙ্গে কেউ ঈদ করতে পারছি না। তো দিনশেষে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি এই আসন্ন দুটি ম্যাচে। আমরা দেশের মানুষকে জয় উপহার দিতে চাই—এটাই আমাদের আশা থাকবে।’

গত নভেম্বরে ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছিল মোরসালিনের পা থেকে। বড় দলের বিপক্ষে গোল করতে মুখিয়ে থাকেন এই মিডফিল্ডার, ‘আমি সব সময় চেষ্টা করি দলের হয়ে খেলার জন্য। তো আমার প্রথম প্রাধান্য থাকবে যে দলকে আগে কীভাবে জেতানো যায়। এরপর যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব গোল করার জন্য। তবে আমার প্রথম লক্ষ্য হচ্ছে গোল করানো বা দলকে জেতানো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত