
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজটা তেমন একটা জমছে না। মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলে ২০০ রানও হয়নি। ভেন্যু বদলে আজ হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছে ঠিকই। তবে প্রোটিয়ারা পাত্তাই পায়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ জিতলে সিরিজ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেত প্রোটিয়ারা। তবে হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইরা পেয়েছে ৬৮ রানের বিশাল জয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে।
১৭৬ রানের লক্ষ্যে নেমে সাবধানী শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৪ রানেই ভাঙতে পারত তাদের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের শেষ বলে লকি ফার্গুসনকে সোজা ড্রাইভ করতে যান ভিয়ান মুলডার। তবে কট এন্ড বোল্ড করতে পারেননি ফার্গুসন।
শুরুতে ক্যাচ মিস নিউজিল্যান্ডের জন্য তেমন একটা বিপদ হয়ে আসেনি। পঞ্চম ওভারের চতুর্থ বলে কনর এস্টারহুইজেনকে (৮) ফেরান বেন সিয়ার্স। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভাঙনের শুরু। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা প্রোটিয়ারা ১৫.৩ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায়। যার মধ্যে শেষ ৫ উইকেট তারা হারিয়েছে ১৮ রানে। সাত নম্বরে নামা জর্জ লিন্ডের ঝোড়ো ইনিংস বৃথা গেছে। ১২ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৩ রান করেন তিনি। তাঁর স্কোরই দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের সিয়ার্স ও ফার্গুসন তিনটি করে উইকেট পেয়েছেন। যাঁর মধ্যে সিয়ার্স ৩ ওভারে ১৪ রান খরচ করেছেন। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩ ওভারে ১৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন কোল ম্যাকনকি ও জেমস নিশাম।
হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কেশব মহারাজ। আগে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৭৫ রান। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেছেন ডেভন কনওয়ে। ৪৯ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন। দক্ষিণ আফ্রিকার মুলডার ২ ওভারে ১৪ রানে নিয়েছেন ২ উইকেট। লিন্ডে, মহারাজ, ওটনিল বার্টম্যান ও জেরাল্ড কোয়েটজি একটি করে উইকেট পেয়েছেন। ম্যাচসেরার পুরস্কার উঠেছে কনওয়ের হাতেই।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর বিতর্ক-সমালোচনা চলছেই। সংসদ অধিবেশনে হাসানাত আবদুল্লাহর বলা ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ কথাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গের বিষয়বস্তু হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হয়ে গেছে। মোস্তাফিজুর রহমানের নাম ওয়ানডে দলেও রয়েছে। কিন্তু একটা ম্যাচও তাঁর মাঠে নামা হয়নি। এমনকি আগামীকাল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তাঁর খেলা নিয়ে রয়েছে সংশয়।
২ ঘণ্টা আগে
বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি বাউন্সার তো মারেনই। লেংথের পরিবর্তন করে ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তোলেন তিনি। ছন্দে থাকা রানা এবার পেয়েছেন তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি।
২ ঘণ্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচ আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিপজ্জনক পিচের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডস-ত্রিনিদাদ এন্ড টোবাগোর ম্যাচে ঘটেছে এমন ঘটনা।
৩ ঘণ্টা আগে