বিজয়ীর বেশে আজ দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। দেশে ফেরার দিনই দুর্ঘটনায় পড়তে পারতেন আর্জেন্টাইন ফুটবলাররা। তবে অল্পের জন্য বেঁচে গেলেন লিওনেল মেসিরা।
বুয়েনস এইরেসে আজ স্থানীয় সময় ভোরে পৌঁছেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। বিমান থামার সঙ্গে সঙ্গেই কোচ লিওনেল স্কালোনির সঙ্গে পুরো আর্জেন্টিনা দলকে স্বাগত জানায় হাজার হাজার ভক্ত সমর্থক। সেখান থেকেই লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিরা সোজা চলে গেছেন ছাদখোলা বাসে। সেই বাসে করেই শহর প্রদক্ষিণ করেছেন তাঁরা। ছাদখেলা বাসের এক পাশে ছোট একটা ছাদে দাঁড়িয়ে মেসিরা জনতার অভিবাদনের জবাব দিচ্ছিলেন। তখনই রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাঁদের সামনে। দ্রুতই মাথা নিচু করে তাঁরা দুর্ঘটনার হাত থেকে বাঁচেন। ইএসপিএন আর্জেন্টিনা তাদের টুইটার অ্যাকাউন্টে মেসিদের ছাদখোলা বাসে অভিবাদনের ভিডিও প্রকাশ করেছে।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
লুসাইলে গত পরশু ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। যা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১২ ঘণ্টা আগে