ঢাকা: ১৯ মে ২০২১—তারিখটি আন্দ্রেয়া পিরলো হয়তো পঞ্জিকায় বিশেষভাবে দাগিয়ে রাখবেন। দিনটি যে তিনি চাইলে কিছুতেই ভুলতে পারবেন না। এ দিন ৪২–এ পা রাখলেন ইতালিয়ান কিংবদন্তি। তাঁর বিশেষ এই দিনেই জুভেন্টাস জিতল ইতালিয়ান কাপের শিরোপা। কাল ম্যাপেই স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়ে পিরলোকে জন্মদিনে দারুণ এক উপহার দিল তুরিনের বুড়িরা। একই সঙ্গে পুনরুদ্ধার করল ইতালিয়ান কাপের শিরোপাও।
কাল ম্যাপেইতে লড়াইটা ছিল ‘কেউ কাকে নাহি ছাড়ে সমানে সমানে’! শুরুতেই দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইগি বুফন। ৩ মিনিটে আতালান্তা ডিফেন্ডার হোসে লুইস পালোমিনোর শট হাত নয়, পা দিয়ে ঠেকিয়ে দেন বুফন। এতে আতালান্তা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। জুভেন্টাসও ধারাবাহিক প্রতিহত করতে থাকে। আতালান্তা বারবার সুযোগ তৈরি করেও যে কাজ করতে পারেনি, ৩১ মিনিটে সেটিই করে জুভেন্টাস। হুয়ান কুয়াদ্রাদোর সহায়তায় দলকে এগিয়ে নেন দেয়ান কুলুসেভেস্কি। সমতায় ফিরতে আতালান্তাও খুব একটা সময় নেয়নি। ৪১ মিনিটে দুর্দান্ত শটে আতালান্তাকে সমতায় ফিরিয়েছেন মিডফিল্ডার রুসলান মালিনোভস্কি।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দলই। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। আর দুই দলের ডিফেন্ডাররা যেন হয়ে যান ‘চীনের মহাপ্রাচীর’! কম যাননি আতালান্তা গোলরক্ষক পিয়ারলুইগি গোলিনিও। জুভেন্টাসকে ফিরিয়ে দিয়েছেন বারবার। তবু শেষ রক্ষা হয়নি। ৭৩ মিনিটে স্ট্রাইকার ফেদেরিকো কিয়েসা এগিয়ে নেন জুভেন্টাসকে। আতালান্তার আর সমতায় ফেরা সম্ভব হয়নি। ২-১ গোলে জিতে ইতালিয়ান কাপের ১৪তম শিরোপা ঘরে তোলে তুরিনের বুড়িরা।
ম্যাচ শেষে পিরলোর বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। হওয়াটাই স্বাভাবিক। কারণ, ‘অপয়া’ ২০২১–এ জুভেন্টাস ভালো করেনি চ্যাম্পিয়নস লিগে। হারিয়েছে সিরি ‘আ’ এর মতো বড় শিরোপা। শিষ্যদের থেকে জন্মদিনে এমন উপহার পেয়ে পিরলো হয়তো ভাবছেন, ‘যাক, অবশেষে কিছু তো পেলাম!’
সেটির চেয়ে পিরলোর বড় স্বস্তি হতে পারে, চাকরিতে এ বছর অন্তত টান পড়ছে না!

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৭ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে