
বিশ্বকাপের আগে চোটাক্রান্ত খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ন্যূনতম ফিটনেসের মান পূরণ করতে না পারলে যে কোনো খেলোয়াড়ই বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন।
বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের পর। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘যদি কেউ ন্যূনতম ফিটনেসের মানও পূরণ করতে না পারে, তাহলে সে বাদ পড়বে। চোটে থাকা খেলোয়াড়দের জন্য আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ।’
বর্তমানে আর্জেন্টিনা শিবিরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট সমস্যায় ভুগছেন। এই তালিকায় আছেন নিকো গনসালেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকো পাস, এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজদের মতো ফুটবলাররা।
তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে স্কালোনি বলেন, ‘নীতিগতভাবে সবকিছুই ভালোভাবে এগোচ্ছে, তবে অনুশীলনের চাপ কমানোর পর পরিস্থিতি কী দাঁড়ায়, সেটাও দেখতে হবে। আগামী সপ্তাহে আমরা তাদের ওপর আরও চাপ প্রয়োগ করব এবং দেখব তারা কোথায় আছে। এখন পর্যন্ত আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’
বিশ্বকাপে ফেবারিটের তকমা থাকলেও সেটাকে চাপ হিসেবে নিচ্ছেন না স্কালোনি, ‘আর্জেন্টিনা সব সময়ই ফেবারিটদের একটি। মানুষ সব সময়ই বিশ্বাস করে যে দলটি নিজেদের সেরাটা দিতে পারবে। শুধু আমরা বিশ্বচ্যাম্পিয়ন বলেই আমাদের প্রত্যাশা বদলে যায়নি। এই খেলোয়াড়রা চাপ সামলাতে সক্ষম। আর যদি এটাকেই চাপ বলা হয়, তাহলে আমার মতে প্রকৃত চাপ আসলে অন্য কিছু।’
শ্কিতর বিচারে এগিয়ে থাকলেও হন্ডুরাসকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি, ‘যখনই কোনো জাতীয় দলের মুখোমুখি হতে হয়, তখন সতর্ক থাকতে হয়। কারণ তারা নিজ নিজ দেশের সেরা খেলোয়াড়দের নিয়েই গঠিত। কয়েক মাস আগে নিজেদের দেশে আমরা একটি প্রীতি ম্যাচ খেলেছিলাম, যেটি আমাদের জন্য বেশ কঠিন হয়ে উঠেছিল। যদিও সবাই ভেবেছিল আমরা খুব সহজেই জিতব।’

ফিফা র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা সান মারিনোর বিপক্ষে লজ্জার মুখে পড়তে হয়নি বাংলাদেশকে। প্রথমবার ইউরোপের মাটিতে খেলতে গিয়ে সফরকারীরা জিতেছে ২-১ গোলে। জিতলেও বাংলাদেশের কিছু দুর্বলতা ধরা পড়েছে নতুন কোচ থমাস ডুলির চোখে।
১৯ মিনিট আগে
বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে। তার আগে খেলোয়াড়দের চোট নিয়ে বেশ অস্বস্তিতেই ছিল লা আলবিসেলেস্তেরা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে চোট থেকে সেরে ওঠছেন ফুটবলাররা। এই তালিকায় আছে লিওনেল মেসির নাম।
১ ঘণ্টা আগে
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
২ ঘণ্টা আগে
ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে গিয়েই জয় পেয়েছে বাংলাদেশ। গত রাতে সেরাফাল্লে স্টেডিয়ামে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে টমাস ডুলির দল। তবে মাঠের এই সাফল্যের পাশাপাশি বাংলাদেশ কোচের নজর কেড়েছে গ্যালারির চিত্র। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উ
৭ ঘণ্টা আগে