
বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে। তার আগে খেলোয়াড়দের চোট নিয়ে বেশ অস্বস্তিতেই ছিল লা আলবিসেলেস্তেরা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে চোট থেকে সেরে ওঠছেন ফুটবলাররা। এই তালিকায় আছে লিওনেল মেসির নাম।
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় আর্জেন্টিনার নয়জন খেলোয়াড় চোট কিংবা শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। এ কারণে তারা স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারেননি। আশার কথা হলো, তাঁদের কয়েকজন ইতোমধ্যে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। বাকিরাও আলাদা অনুশীলন চালিয়ে গেলেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশা করছে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপ অভিযান শুরু করার আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে আগামীকাল ভোরে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে চোটাক্রান্ত খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্বস্তির বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা মেসিকে নিয়ে একটু বেশিই খুশি এই কোচ। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা যাবে তারকা ফরোয়ার্ডকে।
মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে অনুশীলনের একটি অংশ দলের সঙ্গে করেছে এবং এটি গুরুত্বপূর্ণ। সে আর পুরোপুরি আলাদা নেই। এমনকি সে একটি ম্যাচেও খেলতে পারে। সেটা আগামীকালের ম্যাচ হবে নাকি পরেরটি, তা আমরা দেখব। সে অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’
খেলোয়াড়দের সুস্থতার কথা ভেবে প্রীতি ম্যাচে কোনো ঝুঁকি নিতে চান না স্কালোনি, ‘যারা আলাদা অনুশীলন করছে, তারা উন্নতি করছে। আমরা যখন স্কোয়াড ঘোষণা করেছি, তখনই প্রত্যেকের পরিস্থিতি সম্পর্কে জানতাম এবং তারা ভালো আছে। স্বাভাবিকভাবেই আমরা এই ম্যাচগুলোতে (প্রীতি ম্যাচ) কোনো ঝুঁকি নিতে চাই না। আমাদের পরিকল্পনা হলো, তারা এই দুটি প্রীতি ম্যাচের অংশ হবে না।’

ফিফা র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা সান মারিনোর বিপক্ষে লজ্জার মুখে পড়তে হয়নি বাংলাদেশকে। প্রথমবার ইউরোপের মাটিতে খেলতে গিয়ে সফরকারীরা জিতেছে ২-১ গোলে। জিতলেও বাংলাদেশের কিছু দুর্বলতা ধরা পড়েছে নতুন কোচ থমাস ডুলির চোখে।
৩৯ মিনিট আগে
বিশ্বকাপের আগে চোটাক্রান্ত খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ন্যূনতম ফিটনেসের মান পূরণ করতে না পারলে যে কোনো খেলোয়াড়ই বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন।
২ ঘণ্টা আগে
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
৩ ঘণ্টা আগে
ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে গিয়েই জয় পেয়েছে বাংলাদেশ। গত রাতে সেরাফাল্লে স্টেডিয়ামে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে টমাস ডুলির দল। তবে মাঠের এই সাফল্যের পাশাপাশি বাংলাদেশ কোচের নজর কেড়েছে গ্যালারির চিত্র। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উ
৭ ঘণ্টা আগে