
একটু এদিক-সেদিক হলেই সুইডেন ফুটবল দলের জন্য তা হতে পারত বিপদের কারণ। বিশ্বকাপের জন্য যে স্টেডিয়ামে দলটি অনুশীলন করছে, সেই স্টেডিয়াম আংশিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে ফুটবলার ও কোচরা ঘটনাস্থলে না থাকায় অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন।
ডালাসে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে জাপান-সুইডেন ম্যাচ। এবারের বিশ্বকাপে তাদের অনুশীলন চলছে টেক্সাসের ফ্রিসকো শহরের টয়োটা স্টেডিয়ামে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে প্রস্তুতি নিতে স্টেডিয়ামে গিয়ে সুইডেন ফুটবল দল যা দেখতে পায়, তাতে তারা রীতিমতো হতভম্ব হয়ে যায়। প্রেসবক্সের অংশটি নিচের আসনগুলোর ওপর ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টেক্সাসের টয়োটা স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে বিশ্বকাপের সময়। ইংল্যান্ডের ডেইলি মেইলসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে যে স্টেডিয়ামের একটি অংশ ভাঙতে গিয়ে বিস্ফোরণের কাজ ঠিকমতো হয়নি দেখে গ্যালারির একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।পরে অবশ্য স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর নির্ধারিত কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
ঘটনাস্থল (টেক্সাসের টয়োটা স্টেডিয়াম) দেখে স্টেডিয়ামটি কোনো প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছিল সুইডেন মিডফিল্ডার বেসফোর্ট জ্যানেলির। নিজের অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে জ্যানেলি বলেন, ‘আমি শুধু ভাবছিলাম কী ঘটতে পারত। যতদূর জানি, সেখানে কোনো ঝড়ও হয়নি।’ সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাকও টয়োটা স্টেডিয়াম থেকে চমকে গিয়েছিলেন।
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠেছে ব্রাজিল। আগামীকাল ঠিক হবে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ। ডালাসে হবে জাপান-সুইডেন ম্যাচ। একই সময়ে (বাংলাদেশ সময় ভোর ৫টায়) কানসাস সিটিতে শুরু হবে তিউনিসিয়া-নেদারল্যান্ডস ম্যাচ।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৪ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে