
নেপাল ফুটবল সংস্থাকে (এএনএফএ) তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই আজ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। তাতে করে এ বছরের নভেম্বরে হতে যাওয়া সাফে তাদের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
ফিফার বিধিমালার গুরুতর লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে এএনএফএ-কে পাঠানো এক চিঠিতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার মহাসচিব মাতিয়াস গ্রাফস্টর্ম নিশ্চিত করেছেন। দেশটির ক্রীড়া প্রশাসনের সরকারি সংস্থা নেপালের জাতীয় ক্রীড়া পরিষদ এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে মনে করছে ফিফা। ফুটবল ফেডারেশনগুলো স্বাধীনভাবে পরিচালিত হওয়া উচিত। বিশেষ করে নেতৃত্ব নির্বাচনসহ অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ থাকা উচিত নয় বলে মনে করছে ফিফা।
ফিফার স্থগিতাদেশের কারণে নেপাল ফিফা বা মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ফলে সাফে তাদের অংশগ্রহণ একরকম অনিশ্চিত। এ বছরের নভেম্বরে বাংলাদেশে হওয়ার কথা সাফ। অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটি সাময়িকভাবে ফিফার উন্নয়ন কর্মসূচি, প্রশিক্ষণ কোর্স এবং অর্থায়নকৃত বিভিন্ন প্রকল্প থেকেও বঞ্চিত হবে।
নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞার কারণে ভীষণ উদ্বিগ্ন এএনএফএ’র মুখপাত্র সুরেশ শাহ। এক বিবৃতিতে সুরেশ বলেন, ‘এই স্থগিতাদেশ সরাসরি আমাদের খেলোয়াড়দের ক্ষতিগ্রস্ত করছে। তাদের সুযোগ-সুবিধা কেড়ে নিচ্ছে। যেসব ক্রীড়াবিদ আন্তর্জাতিক পর্যায়ে নেপালের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’
এ বছরের মার্চে নেপালের জাতীয় ক্রীড়া পরিষদ এএনএফএ-কে তিন মাস নিষিদ্ধ করার ফলেই মূলত ঝামেলার সূত্রপাত। সে সময়েই ফেডারেশনটি ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) অনুমোদিত একটি নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছিল। মে মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও বিরোধের সমাধান হয়নি।
ক্রীড়া পরিষদ নির্বাচন প্রক্রিয়া নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা দিয়ে আসছে, যার মধ্যে নেপালের ক্রীড়া আইন অনুযায়ী ফেডারেশনের গঠনতন্ত্র পরিবর্তনের দাবিও রয়েছে। ফিফার দৃষ্টিতে এসব পদক্ষেপ নেওয়া উচিত হয়নি। এগুলো অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে বলে মনে করছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। যদি এএনএফ-এর বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদ গৃহীত পদক্ষেপগুলো তুলে নেয় এবং কোনো বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই ফেডারেশনকে তাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে দেয়, সেক্ষেত্রে ফিফা নিষেধাজ্ঞা তুলে নেবে।

দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
৩০ মিনিট আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৩ ঘণ্টা আগে
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪ ঘণ্টা আগে