
নিউজার্সিতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালটা কেবল শেষ হলো। স্পেন দল তখন উদযাপনে ব্যস্ত। বিপরীতে হতাশ আর্জেন্টিনা ফুটবল দল। টানা দুইবার চ্যাম্পিয়ন হতে না পারার ব্যর্থতায় মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ফুটবলারদের গলা চেপে ধরেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর শিরোপা নিশ্চিত করে এরিক গার্সিয়া তাঁর কয়েকজন সতীর্থকে নিয়ে মাঝমাঠে চিৎকার করে উদযাপন করছেন। মুহূর্তের মধ্যেই পারেদেস সেখানে গিয়ে গার্সিয়ার গলা চেপে ধরেন। আর্জেন্টাইন মিডফিল্ডার ঘটনাটা ঘটিয়েছেন একজন সহকারী রেফারি থাকা সত্ত্বেও। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিভি ক্যামেরায় সেটা ধরা পড়েছে।
পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে লিওনেল স্কালোনি দ্রুত এগিয়ে এসে দুজনকে (পারেদেস-গার্সিয়া) আলাদা করার চেষ্টা করেন। আর্জেন্টিনার সহকারী কোচ সামুয়েল ওয়ালতারও ওয়াল্টার হস্তক্ষেপ করেন। এদিকে গাভিও আর্জেন্টাইন খেলোয়াড়ের ওপর আক্রমণের চেষ্টা করেন। থিয়াগো আলমাদা যখন এই হাতাহাতির মাঝখানে পড়ে যান, পারেদেস তখন গাভির জার্সি ধরে তাঁকে মাটিতে ফেলে দেন। ম্যাচ শেষে পারেদেসকে দেখানো হয় লাল কার্ডও।
৪৬ মিনিটে আজ নিকোলাস গনসালেসের বদলি হিসেবে পারেদেসকে মাঠে নামান কোচ স্কালোনি। নামার ৬ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন পারেদেস। রদ্রিকে ফাউল করার শাস্তি হিসেবেই আর্জেন্টাইন মিডফিল্ডারকে দেখানো হয় হলুদ কার্ড। রেফারি স্লাভকো ভিনচিচের ওপর মেজাজও হারিয়েছেন পারেদেস।
১০৬ মিনিটে জয়সূচক গোলটি করেন তোরেস। যিনি ৬২ মিনিটে নামেন মিকেল ওইয়ারসাবালের বদলি হিসেবে। ১-০ গোলে জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে।

শিরোপা ধরে রাখতে না পারার দুঃখে কাতর আর্জেন্টিনা ফুটবল দল। নিউজার্সিতে গতকাল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পেয়েছে আরেক ধাক্কা। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হাতছাড়া হয়ে গেছে লিওনেল স্কালোনির দলের। তাঁদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পেয়েছে সুসংবাদ।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষ হওয়ার পরও আলোচনা যেন থামছে না। ১-০ গোলে জিতে স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তবে যে ফাইনাল ঘিরে মারামারি-হাতাহাতি হয়েছে, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! লিওনেল স্কালোনির দলের বিরুদ্ধে এবার তদন্ত করতে যাচ্ছে ফিফা।
৩ ঘণ্টা আগে
ফাইনালের আগের দিন শনিবার তুমুল বজ্রসহ বৃষ্টি নিউইয়র্ক-নিউজার্সিতে। বর্ষণমুখর দুপুরে নিউজার্সির মিডিয়া সেন্টারে এল আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে ফিফার টেকনিক্যাল স্টাডি কমিটি (টিএসজি)। এক ঘণ্টার আয়োজনের ৪০ মিনিটে ইয়ুর্গেন ক্লিন্সমান-পাবলো জাবালেতাদের মতো ফুটবল পণ্ডিতরা ২০২৬ বিশ্বকাপের টেকনিক্যাল দিকগুলো
৩ ঘণ্টা আগে
নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে শেষ হলো ৩৯ দিনের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তাদের এখন রাজকীয়ভাবে বরণ করাই বাকি। আর্জেন্টিনা দলও দেশে ফিরছে। তবে সবাই একসঙ্গে দেশে ফিরতে পারছেন না।
৪ ঘণ্টা আগে