এতক্ষণে জুভেন্টাস-বার্সেলোনার ম্যাচের ফলাফল জানা যেত, কিন্তু দুই দলের ম্যাচই হলো না। তাই ফলের চিন্তা করাটা বোকামি। বার্সেলোনার খেলোয়াড় অসুস্থ হওয়ায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল করেছে কাতালান ক্লাব।
এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। ক্লাবটি লিখেছে, ‘এএফসি বার্সেলোনা জানাচ্ছে, জুভেন্টাসের বিপক্ষে লেভি স্টেডিয়ামে সকার চ্যাম্পিয়নস ট্যুরের আজকের ম্যাচ বাতিল করা হয়েছে। দলের অধিকাংশ খেলোয়াড় ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (একপ্রকার জলযুক্ত ডায়রিয়া) অসুস্থ হওয়ায়।’ ইএসপিএন জানিয়েছে, বার্সার ১৪ জন খেলোয়াড় অসুস্থ হয়েছেন।
নতুন মৌসুম শুরুর আগে প্রাক্মৌসুম প্রস্তুতি খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে বার্সা। চ্যাম্পিয়নস ট্যুরের এই সফরে চারটি ম্যাচ খেলার কথা চিল লা লিগার চ্যাম্পিয়নদের। কিন্তু শুরুর ম্যাচেই ধাক্কা খেল তারা। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ‘তুরিনের বুড়িদের’ বিপক্ষে খেলতে নামার কথা ছিল কোচ জাভি হার্নান্দেজের দলের। বাকি তিনটি ম্যাচে কাতালান ক্লাবে প্রতিপক্ষ আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও মিলান। বাকি ম্যাচগুলো যথাসময়ে হবে বলে জানিয়েছে বার্সা।
এই সফরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি ৩০ জুলাই। সেদিন এল ক্লাসিকোয় মুখোমুখি হবে স্পেনের দুই পরাশক্তি। বার্সা পরের ম্যাচ খেলবে আর্সেনালের বিপক্ষে ২৭ জুলাই। আর লা লিগা চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্র সফর শেষ করবে ইতালির আরেক দল এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হয়ে। ম্যাচটি হবে ২ আগস্ট।
ম্যাচ বাতিল হওয়ায় দর্শকদের টিকিটের টাকা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানা গেছে। তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে। সঙ্গে যদি কোনো জরিমানা দিতে হয়ে, তাহলে বিমা কোম্পানি সেই ব্যবস্থা নেবে।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে