Ajker Patrika

বিশ্বকাপের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় ফ্রান্স

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় ফ্রান্স
বেতিসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় আছে ফ্রান্স। চোটের কারণে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এমবাপ্পে ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়ে কিছুই জানায়নি লস ব্লাঙ্কোসরা।

এমবাপ্পের চোট নিয়ে আজ এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের মেডিকেল টিমের পরীক্ষার পর এমবাপ্পের বাম পায়ের সেমিটেনডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়েছে। তার পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে।’

লা লিগায় গত ২৫ এপ্রিল রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ৮১ মিনিটে চোট পেয়ে উঠে যান এমবাপ্পে। প্রাথমিকভাবে চোট তেমন গুরুতর মনে না হলেও পরবর্তী পরীক্ষায় তার বাম পায়ের সেমিটেনডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়ে।

লা লিগার চলমান মৌসুমের শিরোপা প্রায় হাতছাড়া হয়েছে রিয়ালের; বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে রেকর্ড চ্যাম্পিয়নরা। এল ক্লাসিকোতে আগামী ১১ মে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদের প্রতিনিধিরা। সে ম্যাচেই শিরোপার ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। কাতালানদের বিপক্ষে ম্যাচের আগে তাঁকে ফিট হয়ে ওঠার লড়াই চালাতে হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এমবাপ্পে। ঝুঁকি নিয়ে তাঁর দ্রুত মাঠে ফেরানোর সম্ভাবনা কম। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স জাতীয় দলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি এবং বিশ্বকাপ থাকায় বড় ধরনের চোট এড়ানোই এখন এমবাপ্পে ও ক্লাবের প্রধান লক্ষ্য। পাশাপাশি ২০২৬-২৭ মৌসুমে নতুন উদ্যমে শিরোপা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতিও নিতে চান এমবাপ্পে। রিয়ালের হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে সমান গোল করেছেন তিনি। বিশ্বকাপের দেড় মাস আগে এমন একজন ফরোয়ার্ডের চোট স্বাভাবিকভাবেই বেশ ভাবাচ্ছে ফ্রান্সকে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। ‘আই’ গ্রুপে আছে ফ্রান্স। গ্রুপে দুইবারের চ্যাম্পিয়নদের সঙ্গী সেনেগাল, ইরাক ও নরওয়ে। ফরাসিদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন। প্রথম ম্যাচে দিদিয়ের দেশমের দলের প্রতিপক্ষ সেনেগাল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

দোকানের মালিকানা নিয়ে বিরোধ: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত