মার্কাস রাশফোর্ড খেলতে নামা মানেই যেন গোল। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের গোলে অ্যাসিস্টও করছেন রাশফোর্ড। দুরন্ত রাশফোর্ডে দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের চোখে ইংলিশ ফুটবলার ‘অপ্রতিরোধ্য’।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে এফ এ কাপের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-এভারটন। এভারটনকে ৩-১ গোলে হারায় রেড ডেভিলরা। যে ম্যাচে রাশফোর্ড একটি করে গোলও অ্যাসিস্ট করেছেন। ইংলিশ তারকাকে দেখেই শুরু থেকে আত্মবিশ্বাসী মনে হয়েছে টেন হাগের। ইউনাইটেড কোচ বলেন, ‘প্রথম মিনিট থেকেই বুঝতে পেরেছিলাম যে মার্কাসের নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। সে খেলোয়াড়দের দেখে দেখে খেলছিল এবং আমার মতে, ৯০ মিনিট সে এভারটন রক্ষণভাগের হুমকি হিসেবে কাজ করেছে।’
চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে দারুণ খেলছেন রাশফোর্ড। ২৪ ম্যাচে ১৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় হয়েছিলেন। ইউনাইটেডের জার্সিতে আট বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৪১ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। ১১১ গোলের সঙ্গে ৬৩ গোলে করেছেন অ্যাসিস্ট। আর গত মাসে শেষ হওয়া কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ৩ গোল করেছিলেন ইংলিশ এই উইঙ্গার।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১২ ঘণ্টা আগে
সিডনি থেকে আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় পার্থে অবতরণ করে বাংলাদেশ। আজ কোনো অনুশীলন ছিল না। বিকেলের দিকে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কিংস পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা হাঁটাহাটি ও স্ট্রেচিং সেশন সম্পন্ন করেন। কাল স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সাড়ে ১০টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। পর
১৪ ঘণ্টা আগে
২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষে হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৪ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরবে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে? আরও একবার কি ফাইনালে উঠেও শিরোপা না জেতার আফসোসে পুড়বে ভারত? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
১৬ ঘণ্টা আগে