
নারী এশিয়ান গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনি থেকে আজ পার্থে পৌঁছেছে বাংলাদেশ দল। ৯ মার্চ পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হবেন ঋতুপর্ণা-আফঈদারা। বাংলাদেশ যাওয়ার পর একই শহরে আজ ভারত হলো বিধ্বস্ত। ‘সি’ গ্রুপের ম্যাচে তাদের ১১-০ গোলে হারিয়ে জাপান নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
এমন হারে একেবারেই খাদের কিনারায় পড়েছে ভারত। দ্বিতীয় সারির জাপানের কাছেও অসহায় হয়ে পড়েছে তারা। টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের সবচেয়ে এগিয়ে থাকা দল জাপান (৮)। তাদের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকা উত্তর কোরিয়ার (৯) বিপক্ষে গতকাল ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে ভারতের মতো এতোটা বিবর্ণ ছিল না।
রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে জাপানের হয়ে আজ হ্যাটট্রিক করেছেন রিকো উয়েকি এবং হিনাতা মিয়াজাওয়া। দুজনেই গোল করেন তিনটি করে। জাপান প্রথমার্ধে ৫ গোল করলেও দ্বিতীয়ার্ধে করেছে ছয়টি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-১ গোলে হেরেছে ভারত। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
সিডনি থেকে আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় পার্থে অবতরণ করে বাংলাদেশ। আজ কোনো অনুশীলন ছিল না। বিকেলের দিকে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কিংস পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা হাঁটাহাটি ও স্ট্রেচিং সেশন সম্পন্ন করেন। কাল স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সাড়ে ১০টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। পরের দিন বাংলাদেশ সময় বিকাল ৩ টায় মুখোমুখি হবে উজবেকিস্তানের।

ভারতের দেওয়া ৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপের মুখে আছে শ্রীলঙ্কা। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। বাকি ৬ উইকেটে আরও ২৮৮ রান করতে হবে লঙ্কানদের। এই সমীকরণ মেলাতে অতিমানবীয় কিছুই করতে হবে ধনঞ্জয়া ডি সিলভার দলকে। জয়-পরাজয়ের সমীকরণ একপাশে রেখে আপাতত শ্রীলঙ্কাকে স্বস্তি দি
১ মিনিট আগে
বাজে এক অভিজ্ঞতাই হলো বাংলাদেশ দলের। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর সফরকারীদের পুরো নজর এখন দ্বিতীয় টেস্টের দিকে। তার আগে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মোকাবেলা করতে হলো নাজমুল হোসেন শান্তদের।
২ ঘণ্টা আগে
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর গাড়িতে ইন্টারলক ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে এক টেস্ট জিতেই বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইয়ান বিশপ-আকাশ চোপড়া, হার্শা ভোগলের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, ডারউইন টেস্ট জিতে ক্রিকেট বিশ্বকে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-মুমিনুল হকরা বিশেষ বার্তা দিয়েছেন। হাসান মাহমুদও যেন বিশপদের সুরে সুর মিলিয়েছেন।
৩ ঘণ্টা আগে