চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল প্রায় চার মাস আগে। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি অবশ্য বার্সেলোনা জেতে ৩-২ ব্যবধানে। তবে এর পর থেকে নিজেদের ক্রমেই ছাড়িয়ে যাচ্ছে তারা। স্বপ্ন দেখছে ট্রেবল জয়ের।
সেই হারের পর অবস্থা খুব একটা বদলায়নি বরুসিয়া ডর্টমুন্ডের। বুন্দেসলিগায় গত এক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লিলকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয় তাদের। আর শেষ আটে পড়তে হলো উড়ন্ত বার্সার সামনেই। এস্তাদি অলিম্পিক স্টেডিয়ামে আজ প্রথম লেগের ম্যাচে ডর্টমুন্ডকে আতিথ্য দেবে কাতালানরা।
গত জানুয়ারিতে নিকো কোভাচ কোচ হওয়ার পর ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে ডর্টমুন্ড। সর্বশেষ চার ম্যাচে তিন জয় পেয়েছে তারা। তাই আত্মবিশ্বাসে কমতি থাকবে না তাদের। অনেকটা সতর্ক বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘ডর্টমুন্ড খুবই ধারাবাহিক দল এবং তারা আক্রমণাত্মকভাবে খেলে থাকে। সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। আর আত্মবিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করে। তাদের ভালো খেলোয়াড় রয়েছে। তবে ঘরে হোক বা বাইরে, চ্যাম্পিয়নস লিগে আমরাও ভালো খেলেছি। এ পর্যায়ে আসা সহজ ছিল না। সবার পরিশ্রমের ফসল এটি।’
চলতি বছর এখন পর্যন্ত হারের মুখ দেখেনি বার্সা। সেই ধারা বছরজুড়ে বজায় রাখতে চান ফ্লিক, ‘(ট্রেবল জয়ের) স্বপ্ন আমরা দেখতেই পারি, তবে পা মাটিতে রাখতে হবে। পরিশ্রমের ভিত্তিতে যা অর্জন করেছি, সেদিকে তাকাতে হবে। তবে এটি যেন শেষ না হয়। সামনে এগিয়ে যেতে হলে সর্বস্ব উজাড় করে দিতে হবে। এ বছর আমরা অপরাজিত থাকতে চাই।’
বায়ার্নে থাকতে কোভাচের সহকারী হিসেবে কাজ করেছেন ফ্লিক। সেই স্মৃতি টেনে কোভাচ বলেন, ‘সে আমার সহকারী ছিল এবং এখন আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি। আমি তাকে সফল হতে দেখে খুশি। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।’
ফ্লিককে নিয়ে খুশি হলেও কোভাচের দুশ্চিন্তা বার্সার আক্রমণত্রয়ীকে ঘিরে। প্রতিপক্ষের সামনে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন রাফিনিয়া, রবার্ট লেভানডভস্কি ও লামিনে ইয়ামাল। তাই তো কোভাচ বললেন, ‘আক্রমণের দিক থেকে এ মুহূর্তে বার্সা অন্যদের চেয়ে সেরা; যা প্রতিপক্ষের জন্য পরিস্থিতি খুব কঠিন করে তোলে।’
রাতের অপর ম্যাচে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। সাবেক ক্লাবের বিপক্ষে ভিলা কোচ উনাই এমেরি কেমন রণকৌশল সাজান, সেটা দেখার পালা।

বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২৭ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে