শততম গোলের মাইলফলক অর্জন করা তো যেকোনো ফুটবলারেরই স্বপ্ন। তা সেটা নিজেরই হোক বা দলের-এমন রেকর্ড গড়তে চান সবাই। আর বিশ্বকাপে হলে তো তা হয়ে যায় ইতিহাস। গতকাল আল থুমামা স্টেডিয়ামে স্পেন-কোস্টারিকা ম্যাচে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন দানি অলমো।
আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ১১ মিনিটেই গোলের দেখা পান অলমো। গাভির পাস থেকে দারুণ এক শটে দলের প্রথম গোল করেন অলমো। তাতে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে ‘সেঞ্চুরির’ রেকর্ড গড়ে স্পেন। স্পেনের আগে বিশ্বকাপে গোলের সেঞ্চুরি করে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ইতালি এবং ফ্রান্স।
অলমোর পরে স্পেন এরপর গোল করেছে আরও ছয়টি। যেখানে গতকাল কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। বিশ্বকাপে স্পেনের গোলসংখ্যা হলো ১০৬টি। ২২৯ গোল করে এই তালিকায় সবার ওপরে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির গোলসংখ্যা ২২৭। বিশ্বকাপ ইতিহাসে ২০০ এর ওপরে গোল করা দল হচ্ছে এই ব্রাজিল, জার্মানি।
বিশ্বকাপে দল হিসেবে সর্বোচ্চ গোল
১। ব্রাজিল-২২৯
২। জার্মানি-২২৭
৩। আর্জেন্টিনা-১৩৮
৪। ইতালি-১২৮
৫। ফ্রান্স-১২৪
৬। স্পেন-১০৬
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে