এ মৌসুমের শুরুতে সৌদি আরবে যাওয়ার ধুম পড়েছিল ফুটবলারদের মধ্যে। ইউরোপ ছেড়ে করিম বেনজেমা, নেইমার, জর্ডান হেন্ডারসন, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, ফাবিনহো, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজের মতন তারকা যোগ দেন সৌদি প্রো লিগে।
তবে মৌসুমের মাঝপথে গুঞ্জন উঠে, তাঁদের বেশ কয়েকজন ছাড়তে পারেন মরুর ফুটবল। সেটি ঘটেছেও। এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে সৌদি ছেড়েছেন জর্ডান হেন্ডারসন। লিভারপুল ছেড়ে আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন ৩৩ বছর মিডফিল্ডার। তবে ৬ মাসের কম সময়ের মধ্যে আল ইত্তিফাকের সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।
গত ১৮ জানুয়ারি সৌদি থেকে ফিরে হেন্ডারসন যোগ দেন ডাচ ক্লাব আয়াক্সে। গতকাল ইরেদিভিসিতে অভিষেকও হয়ে গেল ইংলিশ তারকার। সেটিও আয়াক্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও এ মৌসুমের লিগ টেবিলে শীর্ষে থাকা পিএসভি আইন্দোফেনের বিপক্ষে। নিজেদের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় এগিয়ে গিয়েও আয়াক্স ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে। শুরুর একাদশে মাঠে নামা হেন্ডারসন খেলেছেন পুরো সময়।
ডাচ ফুটবলে অভিষেকটা আরও আগেই হতে পারত হেন্ডারসনের। তবে ‘ওয়ার্ক পারমিটের’ জন্য অপেক্ষা করতে হওয়ায় সাবেক লিভারপুল অধিনায়ককে এত দিন অপেক্ষা করতে হয়েছে। আয়াক্সের হয়ে তাঁর অভিষেক দেখেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট। সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ। সেই কারণে হয়তো শিষ্যের খেলা দেখা ইংলিশ কোচের। হেন্ডারসন তাঁর পরিকল্পনায় থাকবেন কিনা সেটি জানা যাবে ভবিষ্যতে। সাবেক লিভারপুল তারকার সৌদি ফুটবলে যোগ দেওয়া ও ফেরত আসার ঘটনা বেশ আলোড়ন তুলেছিল।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩৩ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে