রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে বার্সেলোনার হয়ে কোচ হিসেবে প্রথম শিরোপা জিতেছেন জাভি হার্নান্দেজ। স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল রের শিরোপা জিততে চান তিনি। তাঁর চাওয়া পূরণ করতে সঠিক পথেই এগোচ্ছে বার্সেলোনা।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বার্সা। ম্যাচ শেষ হওয়ার পর টুর্নামেন্ট নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘আমরা চার ম্যাচ দূরে ছিলাম, এখন তিন। কোপা দেল রে ট্রফি জিততে চাই, এটিই আমাদের লক্ষ্য।’ টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ নকআউট পদ্ধতিতে হলেও সেমিফাইনাল হবে দুই লেগে।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নেমে সোসিয়েদাদের ওপর শুরু থেকে আধিপত্য বিস্তার করেছিল বার্সেলোনা। তবে গোল পাচ্ছিল না স্বাগতিকেরা। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে জয়সূচক গোলটি করেন ওসমান দেম্বেলে। বিরতির আগেই ১০ জনে পরিণত হওয়া সফরকারীদের ফরাসি ফরোয়ার্ডের একমাত্র গোলেই হারিয়েছে বার্সা।
শুধু গোলই নয়, পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন দেম্বেলে। ম্যাচে বেশ কটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। যদিও আর কোনো গোল হয়নি ম্যাচে। ৩ শটের ২টি রেখেছিলেন অন টার্গেটে। তাঁর অসাধারণ পারফরম্যান্সে খুশি জাভি। বার্সা কোচ বলেছেন, ‘এটি শুধু দেম্বেলের আজকের ম্যাচের পারফরম্যান্সের কারণে নয়, সে এখন অনেক পরিণত হয়েছে। তার মধ্যে অনেক গুণ দেখতে পাই।’
দেম্বেলেকে দলে পাওয়া অনেক গর্বের বলেও জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘সে অসাধারণ সম্ভাবনাময় এক খেলোয়াড়। আক্রমণে অনেক কিছু করতে পারে। তাকে এই দলে পাওয়াটা অনেক গর্বের।’

সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
১২ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
১৮ মিনিট আগে
২০২৫ সালের এপ্রিলে মাত্র ২৭ বছর বয়সে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন পুকোভস্কি। তাঁর আইনজীবীরা ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে স্টেটমেন্ট অব ক্লেইম দাখিল করেছেন। সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ওই ঘটনায় জ্ঞান হারানোর পরও তাঁকে অনুশীলনে ফিরতে দেওয়া হয়েছিল। পুকোভস্কির দাবি, তাঁর ক্যারিয়ারে প
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নাস্তানাবুদ হয়েছে। মাত্র ৭৫০ বলের লড়াইয়ে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৫১ রানে। সতীর্থদের ব্যর্থতার মাঝে একমাত্র ব্যতিক্রম শরীফুল ইসলাম পেয়েছেন জোড়া সুখবর। ব্যাটিং, বোলিংয়ে কাঁপিয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
১ ঘণ্টা আগে