
গত কয়েক দিন ধরে চলা কোচ পিটার বাটলারের সঙ্গে নারী দলের ফুটবলারদের বিদ্রোহ বেশ জটিল আকার ধারণ করেছে। এবার গণ অবসরের হুমকি দিলেন সাফজয়ী নারী ফুটবলাররা। আজ বাফুফে ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমন ঘোষণাই দিয়ে রাখলেন সাবিনা খাতুন, মনিকা চাকমাসহ ১৮ ফুটবলার।
আজ সকালে বাটলার জিম সেশন আয়োজন করলে তাতে বাফুফে ভবনে অবস্থিত ক্যাম্পে থাকা ২৯ খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন। সন্ধ্যার পর বাকি ১৭ জন ভবনের নিচে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি লিখিত বক্তব্য দেন।
‘নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যুতে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ’ শিরোনামের এই বক্তব্যে একযোগে পদত্যাগের (মূলত অবসর) ঘোষণা দেন তাঁরা। এতে সই করেন সাবিনা, মনিকা, সানজিদা, ঋতুপর্ণা, মাসুরাসহ ১৭ সিনিয়র ফুটবলার।
এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও বাটলারের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়।

লিওনেল মেসির জন্য অসম্ভব বলে কিছু নেই। আবারও সেটিই প্রমাণ করলেন আর্জেন্টাইন তারকা। এবার কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করলেন তিনি।
২৭ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায় জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাংলাদেশ-সিঙ্গাপুর লড়াই ছাড়াও মাঠে গড়াবে উয়েফা নেশনস লিগের বেশ
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
১২ ঘণ্টা আগে