বিশ্বকাপের পর তো বটেই, পেলের মৃত্যুর পরও প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। তাঞ্জিয়ারে আগামীকাল ভোরে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচে পেলেও থাকছেন।
গত বছরের ২৯ ডিসেম্বর কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান পেলে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর প্রথম ম্যাচ হওয়ায় ব্রাজিল দলের জার্সিতেও তিনি থাকছেন। প্রত্যেক খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরের নিচে পেলের নাম লেখা থাকবে। রদ্রিগোর জার্সিতে ১০ নম্বর ও পেলের নাম লেখা একটা ছবি সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এ ব্যাপারে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘ সর্বকালের সেরা ফুটবলার পেলে এবং সিবিএফ তাঁকে সব সময়ই স্মরণ করবে। এটা তাঁর প্রাপ্য। আমার সময়ে পেলেকে সব সময়ই স্মরণ করা হবে।’
শুধু জার্সিতেই না, মরক্কো-ব্রাজিল ম্যাচের আগে পেলের স্মরণে এক মিনিট সম্মান দেখাবে দুই দল। মাঠের চারপাশে বিজ্ঞাপনের হোর্ডিং বোর্ডেও পেলের ছবি দেখা যাবে।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে