পল পগবাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার যেন শেষ হচ্ছে না! গত মৌসুম থেকে পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না! এদিকে অন্য জায়ান্টগুলোও হাত বাড়িয়েছে পগবার দিকে। তবে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলসারের আশা শিগগির নতুন চুক্তি সম্পন্ন হবে দুই পক্ষের মধ্যে। পগবার সঙ্গে আরও কাজ করতে উন্মুখ হয়ে আছেন ম্যানইউ কোচ।
ইউনাইটেডের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পগবার। নতুন চুক্তি করতে ব্যর্থ হলে আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ফরাসি তারকা। গত মৌসুম থেকে তাই পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে নতুন ক্লাবের চ্যালেঞ্জ নিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি পগবা। এরপরও অবশ্য পগবার ইউনাইটেডে থাকা নিয়ে আশাবাদী কোচ সুলসার। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ইউনাইটেড। এই ম্যাচ শেষে পগবার চুক্তি নিয়ে কথা বলেছেন সুলসার।
সুলসার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কথা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে পগবা এই মুহূর্তে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছেন। ৪৮ বছর বয়সী ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমি তাকে সব সময় ইউনাইটেডে চাই। ক্লাবের আগ্রহের কথাও সে (পগবা) খুব ভালোভাবেই অনুভব করে। আমরা তার সেরাটা দেখেছি। তার সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি। আশা করি, সামনেও আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
তবে পগবার এজেন্টের বক্তব্য অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না ইউনাইটেড সমর্থকদের। জানা গেছে, নতুন মৌসুম শুরুর আগে দুই পক্ষের মধ্যে কয়েক ধাপ আলোচনায়ও চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাননি পগবা। গত মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, পগবা আর ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না। নতুন কোনো ক্লাবে খেলার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন পগবা। এর মধ্যে শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পগবাকে দলে টানার ব্যাপারে উঠেপড়ে লেগেছে। তবে পগবাকে যে ইউনাইটেড সহজে ছাড়ছে না, তা কোচ সুলসারের কথায় পরিষ্কার।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩৭ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে