রিয়াল মাদ্রিদে সফলভাবে ৯ মৌসুম কাটিয়ে কাসেমিরো যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ ক্লাবটির বহু শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি। রিয়ালের মাঝমাঠে টনি ক্রুস, লুকা মদরিচদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা গড়েছিলেন ‘বারমুডা ট্রায়াঙ্গল’। বিদায় বেলায় রিয়াল ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কাসেমিরো। সঙ্গে জানিয়েছেন, কোনো একদিন আবার রিয়ালে ফিরে আসার কথাও।
রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুমও শুরু করেছিলেন কাসেমিরো। তবে হঠাৎ করেই ব্রাজিলিয়ান তারকা ৭০ মিলিয়ন ইউরোয় যোগ দিয়েছেন ম্যান ইউনাইটেডে। নতুন চ্যালেঞ্জ হিসেবে এ সিদ্ধান্ত তাঁর। আগামী সোমবার রিয়াল আনুষ্ঠানিকভাবে কাসেমিরোকে বিদায় জানাবে। এর আগে অবশ্যই তিনি সামাজিক মাধ্যমে লস ব্লাঙ্কোসদের উদ্দেশ্যে আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন। ৩০ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার লিখেছেন, ‘সবচেয়ে চমৎকার গল্পের মধ্যে বাঁচতে পেরেছি যা কখনো কল্পনা করিনি। আশা করি, একদিন এই স্থানে ফিরে আসব যা সর্বদা আমার বাড়ি হয়ে থাকবে। রিয়াল আমাকে যা দিয়েছে তা হাজার জীবন দিয়েও শোধ করতে পারবো না। চিরতরে.... হালা মাদ্রিদ।’
রিয়ালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি করে স্প্যানিশ লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের সঙ্গে মোট ১৮টি শিরোপা জিতেছেন কাসেমিরো।

বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২৬ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে