Ajker Patrika

কিংস অ্যারেনায় খেলতেই চায় না মোহামেডান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কিংস অ্যারেনায় খেলতেই চায় না মোহামেডান
ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। ফাইল ছবি

মাঠের লড়াই গড়ানোর আগেই মাঠের বাইরের স্নায়ুযুদ্ধে ঘরোয়া ফুটবল। আগামীকাল (মঙ্গলবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের। কিন্তু ভেন্যু নিয়ে তৈরি হওয়া জটিলতায় শিরোপা লড়াই এখন খাদের কিনারায়। কিংসের ঘরের মাঠে ফাইনাল না খেলার কথা বাফুফেকে জানিয়েছে মোহামেডান।

আজ দুই ক্লাবের সঙ্গে বৈঠকে বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কিন্তু মোহামেডান তাদের অবস্থান থেকে সরে আসেনি। বাফুফের সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় কার্যত অনিশ্চয়তার চাদরে ঢাকা পড়েছে ফেডারেশন কাপের ভাগ্য।

বৈঠক শেষে বাফুফে ভবন ছাড়ার সময় মোহামেডানের অনড় অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করেন মোস্তাকুর রহমান। কিংস অ্যারেনাকে ‘নিরপেক্ষ ভেন্যু’ মানতে তীব্র আপত্তি জানিয়ে তিনি বলেন, ‘আমি ক্লাবের অনমনীয় অবস্থান বাফুফে সভাপতিকে স্পষ্ট করে দিয়েছি। কিংস অ্যারেনায় ফাইনাল খেলা আমাদের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমরা যেকোনো বিকল্প ও নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়েছি। এখন বল বাফুফের কোর্টে, তারাই ঠিক করুক কী করবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন কিংসের কোচ বায়েজিদ আলম জোবায়ের নিপু। ফুটবলের স্বার্থে তারা যেকোনো ভেন্যুতে খেলতে রাজি। তিনি বলেন, ‘খেলাধুলার স্বার্থে আমরা যেকোনো ভেন্যুতে, যেমন ধরেন চ্যালেঞ্জ কাপ হয়েছে কুমিল্লায়, সেখানে কিন্তু এটা এটা চ্যালেঞ্জ কাপের মাঠটা হচ্ছে মোহামেডানের ভেন্যু, সেক্ষেত্রে আমরা খেলেছি। আমরা একটুও বলি নাই যে আমরা ওই মাঠে খেলবো না। মাঠ আমাদের চেয়ে অনেক খারাপ ছিল, আমরা সবসময় ভালো মাঠে প্র্যাকটিস করি। এই জিনিসগুলো কিন্তু এটা ফুটবলের স্বার্থে আমাদের করতে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত