
ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আজ তা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে আজ অথবা আগামীকাল নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে।
যদিও শুরুতে ক্রিস কোলম্যানই ছিলেন বাফুফের প্রথম পছন্দ। তাঁর পারিশ্রমিক জটিলতাও কাটিয়ে উঠেছিল বাফুফে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কোলম্যানের এজেন্ট। কোচের সঙ্গে তাদেরও ফি দিতে হবে। কিন্তু বাফুফে তা দিতে রাজি হয়নি। তাই ওয়েলসের সাবেক কোচ কোলম্যান বাংলাদেশ জাতীয় দলের কোচ হচ্ছেন না।
আজ বাফুফে ভবনে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসঅ্যাগ্রিমেন্ট দাঁড়িয়ে যায়। সেটা ছিল—মাঝখানে যে এজেন্ট ছিল, সেই এজেন্ট ফিটা দাবি করে বসল বাফুফের কাছ থেকে। অর্থ মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি। এর আগে কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারও এজেন্ট ফি দিইনি। আমাদের বাজেট প্রস্তুত থাকা সত্ত্বেও তারা জানায়, অ্যাগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না।’
বাফুফের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মানি বার্নড স্টর্ক ও টমাস ভুলি। আগামী ৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। তাই জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রয়োজন দ্রুতই। তাবিথ আউয়াল বলেন, ‘২৪ মে থেকেই ক্যাম্পই শুরু করব একজন স্থায়ী ও নতুন কোচের নেতৃত্বে।’

মিরপুর থেকে সিলেট—ভেন্যু বদলালেও চিত্রটা থেকে গেছে একই। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং, বোলিংয়ে কিছুই করতে পারছে না পাকিস্তান। বল কুড়োতে কুড়োতেই সফরকারীরা রীতিমতো বিরক্ত। পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ তখন তাইজুল ইসলাম-মুশফিকুর রহিমকে স্লেজিংয়ে মনোযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিলেন। যদিও মাসুদ ব্যর্থ
১ ঘণ্টা আগে
মাঠের লড়াই গড়ানোর আগেই মাঠের বাইরের স্নায়ুযুদ্ধে ঘরোয়া ফুটবল। আগামীকাল (মঙ্গলবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের। কিন্তু ভেন্যু নিয়ে তৈরি হওয়া জটিলতায় শিরোপা লড়াই এখন খাদের কিনারায়। কিংসের ঘরের মাঠে ফাইনাল না খেলার কথ
১ ঘণ্টা আগে
২০২৬ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। সেই ফাইনাল দেখতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল। কিন্তু ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে যাচ্ছেন না
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে সম্প্রতি ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সেখান থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দল বেছে নেবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আজ বাংলাদেশ সময় রাত ২টায় রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে
৩ ঘণ্টা আগে