
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার ভক্তদের অপেক্ষা ফুরাতে যাচ্ছে। আগামীকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানে নামবে লিওনেল মেসির দল। মাঠে গড়ানোর আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সেই ম্যাচকে ঘিরে এরই মধ্যে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের আগেই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ নিউইয়র্কের ম্যানহাটানের টাইমস স্কয়ারে এই ঘটনা ঘটে। প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সমর্থকেরা একটি পতাকা মিছিলের আয়োজন করেছিল। এ সময় আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিও প্রথমে ইনস্টাগ্রামের ব্রুট অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত হয়। পরে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকার রঙে সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি চলছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে টিওয়াইসি স্পোর্টস লিখেছে, শুরুতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাক্কাধাক্কির পাশাপাশি লাথির ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় আশপাশে অনেক দর্শক উপস্থিত ছিলেন। যাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিলেন। ভিডিওতে কয়েকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা গেলেও তাঁরা সফল হননি। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, টাইমস স্কয়ারে আয়োজিত এই সমাবেশ ছিল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। একই সময়ে কানসাস সিটিতেও আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমানে সেখানেই অবস্থান করছে লিওনেল স্কালোনির দল।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই বিখ্যাত পঙ্ক্তিটিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপন আর দেখা যাবে না।
১ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
২ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত ১৯ জুলাই একদিকে স্পেন করছিল উল্লাস। ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে স্প্যানিশ ফুটবল দল যখন উদ্যাপনে ব্যস্ত, তখন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে কোচ লিওনেল স্কালোনির চোখজুড়ে অঝোরে ঝরতে থাকে পানি। ফাইনালে হৃদয়ভঙ্গের পরই মেসি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
২ ঘণ্টা আগে