
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের উৎসাহিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনায় দলের প্রতিনিধি হিসেবে অধিনায়ক মিঠু চৌধুরী তার দলের একটি বিশেষ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রতিমন্ত্রী।
পুরস্কার গ্রহণের পর অধিনায়ক মিঠু চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতলাম। আমাদের দলের সকল খেলোয়াড়ের একটা বড় ইচ্ছা আছে আমরা এই ট্রফিটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। আমরা উনার সঙ্গে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।’
বাফুফের বর্তমান পরিচালনা পর্ষদ ও সভাপতি তাবিথ আউয়ালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধিনায়ক আরও বলেন, ‘তাবিথ আউয়াল স্যার আমাদের অনেক খেয়াল রাখছেন এবং আমাদের সব দাবি-দাওয়া পূরণ করছেন। এমনকি জাতীয় দলের সাথে আমাদেরকেও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে এমন সুযোগ-সুবিধা ও পরিচর্যা পেলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল বয়ে আনতে পারব।’
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পুরো আসরে অপরাজিত থেকে ট্রফি জয় করে বাংলাদেশ।

দারুণ ছন্দেই আছে মুলতান সুলতানস। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চার ম্যাচের তিনটিতেই জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। দল ভালো করলেও শারীরিক ধকলের বিষয়টি আড়াল করলেন না মুলতানের অধিনায়ক অ্যাস্টন টার্নার।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কটা আগের মতো নেই। মোস্তাফিজ রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়াকে কেন্দ্র করে তিক্ততা তৈরি হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। তাতে করে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
১ ঘণ্টা আগে
কোনো সন্দেহ ছাড়াই বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে উঠে আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নাম। তবে ভারতের এই টুর্নামেন্টকে পেছনে ফেলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বিশ্বের এক নম্বর লিগ হবে—এমনটাই বিশ্বাস পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির।
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত শঙ্কায় সত্যি হলো। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে না পাকিস্তান। চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবেই টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না দলটির। টুর্নামেন্টটি এবার ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে