
আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেভেন এ সাইড টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল।
তার আগে আজ বাফুফের কৃত্রিম টার্ফে হলো অ্যামপিউটি ফুটবল উৎসব। যেখানে অংশ নেয় জুলাই বিপ্লবে শহীদ মুগ্ধ একাদশ, আবু সাঈদ একাদশ, ইয়ামিন একাদশ ও সাফাত একাদশ। যে দলগুলোতে খেলেছেন সবাই।
এ দিন অ্যামপিউটি ফুটবল উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। এই ফুটবলারদের দেখে ভাবনা নিজেও প্রেরণা খুঁজে নিলেন, ‘প্রতিদিন ভোরে উঠে আমাদের নিজেদের জীবন নিয়ে হাজারো অভিযোগ থাকে। কিন্তু এই ফুটবলারদের দেখে আমার সব অভিযোগ শেষ হয়ে গেছে। সত্যি বলতে ডিজঅ্যাবিলিটি ইজ নট ইন অ্যাবিলিটি। এদের দেখে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। ভবিষ্যতে যদি এই ফুটবলারদের আরও টুর্নামেন্টে আমাকে আমন্ত্রণ জানায় তাহলেও আসব আমি।’
এ দিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পেরে খুশি বাফার সহসভাপতি বদিউজ্জামান আল আমিন, ‘আমাদের কেউই কোনও সহযোগিতা করছে না। এই অবস্থায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভাই ভেন্যু দেওয়াসহ সব সহযোগিতা করবেন আমাদের।’

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
১০ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
১১ ঘণ্টা আগে