এক মৌসুম পর বার্সালোনা ছেড়ে আবারও ম্যানচেস্টার সিটিতে ফিরে এলেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ান। সিটির সঙ্গে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছেন তিনি। সিটিজেনরা চাইলে তাঁকে আরও ১২ মাসের জন্যও রেখে দিতে পারবে।
বায়ার্ন মিউনিখ থেকে ২০১৬ সালে ইতিহাদে আসেন পেপ গার্দিওলা। সিটির দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচের প্রথম চুক্তি ছিল বরুশিয়া ডর্টমুন্ড থেকে গুন্দোয়ানকে আনা। ইতিহাদে ৩৩ বছর বয়সী মাঝমাঠের এই তারকা প্রথম মেয়াদে জিতেছেন ১৪টি শিরোপা। ৩০৪ ম্যাচে করেছেন ৬০ গোল।
গত বছর ফ্রি ট্রান্সফারে গুন্দোয়ান যোগ দেন বার্সায়। কাতালান জায়ান্টদের হয়ে লা লিগায় একমাত্র মৌসুমে ৩৬ ম্যাচ খেলে ৫ গোল করেছেন তিনি। তবে এবার বায়ার্নের সাবেক কোচ হানসি ফ্লিক কাতালান জায়ান্টদের দায়িত্ব নেওয়ার পর প্রাধান্য দিচ্ছেন তারুণ্যকে। লাইপজিগ থেকে এনেছেন দানি ওলমোর মতো তরুণ মিডফিল্ডারকে। তারুণ্যনির্ভর বার্সায় গুন্দোয়ান কতটুকু সুযোগ পাবেন সেই শঙ্কা তো আছেই, সঙ্গে তাঁর বড় অঙ্কের বেতনও দাঁড়িয়েছে বাধা হয়ে।
গুন্দোয়ানের এমন কঠিন সময়ে গার্দিওলা ঠিকই আবারও ইতিহাদে নিয়ে এলেন সিটিতে। আবারও ক্লাবটির জার্সি পরতে তর সইছে না জানিয়ে জার্মান তারকা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে মাঠ ও মাঠের বাইরে আমার জন্য ছিল চমৎকার সময়। সবাই জানে পেপের প্রতি আমার শ্রদ্ধা কেমন—তিনি বিশ্বের সেরা কোচ এবং তাঁর সঙ্গে প্রতিদিন কাজ করে আপনি আরও ভালো খেলোয়াড় হতে পারবেন। সত্যি বলতে, আবারও সিটির জার্সি পরতে তর সইছে না।’
অভিষেক মৌসুমটা দারুণ কাটলেও ওলমোকে নিবন্ধন করতে ক্লাবের আর্থিক সংকটের কারণে বার্সা ছাড়তে হলো গুন্দোয়ানকে। ক্লাবটির সর্বোচ্চ উপার্জনকারীদের একজন ছিলেন তিনি। জার্মান তারকা ফ্রি ট্রান্সফারে চলে যাওয়ায় বার্সাকে লা লিগার ব্যয়ের ব্যাপারে বিধিনিষেধ মেনে চলতে সাহায্য করবে। এ নিয়ে গুন্দোয়ান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি কঠিন এক পরিস্থিতিতে চলে যাচ্ছি। যদি আমার প্রস্থান ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করে, তবে একটু হলেও কম কষ্ট হবে।’
কম সময়ের জন্য কাতালোনিয়ায় কাটালেও গুন্দোয়ান তাঁর প্রতিশ্রুতি ও নিবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছে বার্সা।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪০ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে