
অস্ট্রেলিয়ার সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবলের এক নতুন ইতিহাস রচিত হবে আজ। নারী এশিয়ান কাপের মঞ্চে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচ।
তবে ইতিহাস গড়ার আগে চমকই দেখালেন কোচ পিটার বাটলার। মূল একাদশে রাখেননি অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমাকে; যা বেশ অবাক করার মতো সিদ্ধান্ত। বাংলাদেশের এই পর্যায়ে আসার পেছনে রুপনার অবদান ছিল অনন্য। সম্প্রতি শেষ হওয়া লিগেও কোনো ম্যাচে গোল হজম করেননি তিনি। অথচ তাঁকে ছাড়া একাদশ সাজালেন কোচ পিটার বাটলার। বাফুফের পক্ষ থেকে অবশ্য কোনো বিবৃতি দেওয়া হয়নি, কেন রুপনা একাদশে নেই।
রুপনার পরিবর্তে গোলপোস্ট সামলাবেন মিলি আক্তার। উচ্চতায় তিনি রুপনার চেয়ে বেশি লম্বা। প্রতিপক্ষ চীন এরিয়াল ফুটবলেই কাবু করতে চাইবে বাংলাদেশকে। কারণ, উচ্চতায় এগিয়ে তাদের ফুটবলাররা। আগের দিন সংবাদ সম্মেলনে বাটলারও সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন।
বাংলাদেশ একাদশ
গোলরক্ষক: মিলি আক্তার
ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, কোহাতি কিসকু, শামসুন্নাহার সিনিয়র, নবীরন খাতুন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা।
ফরোয়ার্ড: শামসুন্নাহার জুনিয়র।

১৪ মিনিটে সবচেয়ে বড় সুযোগটা আসে বাংলাদেশের জন্য। পাল্টা আক্রমণে নিজেদের অর্ধ থেকে ফাঁকায় থাকা ঋতুপর্ণা চাকমার কাছে লং বল বাড়ান মারিয়া মান্দা। চীনের অধিনায়ক উ হাইয়ানে সহজেই পরাস্ত করে বাঁ প্রান্ত দিয়ে ওপরে উঠতে থাকেন ঋতুপর্ণা। ৬ ফুট উচ্চতার গোলরক্ষক চেন চেন পোস্ট ছেড়ে খানিকটা এগিয়ে আসেন। তাই চিরচ
৮ মিনিট আগে
ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। মাঠের খেলায় না থাকলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। তবে সেমিফাইনালে দেখা যাবে না কোনো বাংলাদেশি আম্পায়ারকে।
২৭ মিনিট আগে
ওসাসুনার কাছে ২-১ গোলের হারের দুঃস্মৃতি নিয়ে গেতাফের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এবারও ভাগ্য বদলায়নি লস ব্লাঙ্কোসদের। এ যাত্রায় ১-০ গোলে হেরে গেছে তারা; তাও আবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এমন হারের পর প্রধান কোচ আলভারো আরবেলোয়ার ওপর তোপ দাগছেন রিয়ালের ভক্তরা।
১ ঘণ্টা আগে
দ্য হান্ড্রেডের ষষ্ঠ পর্বের নিলামের জন্য গত সপ্তাহে নাম দিয়েছিলেন ৭১২ জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত নিলামের জন্য তালিকা ছোট করে এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যে তালিকায় নেই বাংলাদেশের ক্রিকেটারদের আধিক্য।
২ ঘণ্টা আগে