
ইন্টার মায়ামির হয়ে সবশেষ রোববারের ম্যাচটিতে লিওনেল মেসি একটি অ্যাসিস্ট করেছিলেন। তবে মেজর লিগ সকারের (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে ম্যাচটিতে হার নিয়েই ৪-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল মায়ামিকে। এক সপ্তাহ না যেতেই ফের মাঠে নেমে এবার গোল করলেন মেসি। এবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বাংলাদেশ সময় আজ ভোরে মায়ামি এমএলএসের ম্যাচটি খেলেছে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। সুবারু পার্কে অনুষ্ঠিত এই ম্যাচটিতে মেসি একটি গোলও করেছেন। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এটা মেসির প্রথম গোল। তবে জয় আর পাওয়া হলো না মায়ামির। ফিলাডেলফিয়া ইউনিয়ন-ইন্টার মায়ামি ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
১১ মিনিটেই গোল হজম করে বসে মায়ামি। ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ডের ক্রস থেকে গোল করেন ফিলাডেলফিয়া মিডফিল্ডার ইন্ডিয়ানা ভাসিলেভ। সমতায় ফিরতে মায়ামির লেগেছে ১০ মিনিট। ২১ মিনিটে লুইস সুয়ারেজের হেড থেকে পাস প্রথমে রিসিভ করেন দানিয়েল পিন্তার। তারপর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পিন্তার।
ব্যবধান বাড়াতেও বেশি একটা সময় লাগেনি ইন্টার মায়ামির। ২৬ মিনিটে মেসির চোখ ধাঁধানো গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ইয়ান ফ্রের পাস রিসিভ করে ফিলাডেলফিয়ার ডিফেন্ডারদের কাটিয়ে ফেলেন মেসি। তারপর জটলার মধ্যে থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোলের পর দুই হাত উঁচিয়ে আকাশ পানে চেয়ে থাকেন মেসি। এমন উদযাপন তাঁর কাছে নতুন না হলেও এবার যেন তিনি সদ্য হারানো বাবাকে খুঁজছিলেন।
সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল ফিলাডেলফিয়া। ৩৫ মিনিটে বাঁ পায়ের শটে ইন্টার মায়ামির লক্ষ্য বরাবর শট নিয়েছিলেন ফিলাডেলফিয়া মিডফিল্ডার কাভান সুলিভান। কিন্তু মায়ামি গোলরক্ষক ডেইন সেইন্ট ক্লেয়ার তা প্রতিহত করেছেন। এরপর ৩৭ মিনিটে ফিলাডেলফিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যানলি জাঁ জ্যাকস বক্সের কাছাকাছি এসেও অনেক ওপর দিয়ে শট মারেন। প্রথমার্ধ মায়ামি ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে।
সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল ফিলাডেলফিয়া। ৩৫ মিনিটে বাঁ পায়ের শটে ইন্টার মায়ামির লক্ষ্য বরাবর শট নিয়েছিলেন ফিলাডেলফিয়া মিডফিল্ডার কাভান সুলিভান। কিন্তু মায়ামি গোলরক্ষক ডেইন সেইন্ট ক্লেয়ার তা প্রতিহত করেছেন। এরপর ৩৭ মিনিটে ফিলাডেলফিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যানলি জাঁ জ্যাকস বক্সের কাছাকাছি এসেও অনেক ওপর দিয়ে শট মারেন। প্রথমার্ধ মায়ামি ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। এটাও হয়েছে অনেক নাটকীয়পূর্ণ। ৫৮ মিনিটে মিলান ইলোস্কির ক্রস থেকে ফিলাডেলফিয়া মিডফিল্ডার নিল পিয়েরে হেডে সমতাসূচক গোল করেন। প্রথমে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে অফসাইডের কারণে সেটা বাতিল করা হয়। মুহূর্তেই সিদ্ধান্ত বদলে ভিএআর সেটাকে গোলের স্বীকৃতি দেয়।
২-২ গোলে সমতায় হওয়ার পর ইন্টার মায়ামি, ফিলাডেলফিয়া উভয়ই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু দুই দলের ফিনিশিংয়ে দুর্বলতা তো ছিলই। এমনকি মায়ামি গোলরক্ষক সেইন্ট ক্লেয়ার এবং ফিলাডেলফিয়া গোলরক্ষক আন্দ্রে ব্লেক অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের আক্রমণগুলো প্রতিহত করেছেন। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।
লিগস কাপের পর ১৬ আগস্ট ন্যাশভিলের বিপক্ষে গিওদিস পার্কে মেসি একটি অ্যাসিস্ট করলেও মায়ামি হেরেছে ৪-১ গোলে। আজ তিনি এক গোল করলেও সুবারু পার্কে মায়ামি-ফিলাডেলফিয়া ২-২ গোলে ড্র হয়। ২০ ম্যাচে ১১ জয়, ৬ ড্র ও ৩ হারে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে এখন মায়ামি। ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। তারাও খেলেছে ২০ ম্যাচ।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কিডনির অবনতিশীল অবস্থা চিকিৎসকদের জন্য বড় সতর্কবার্তা ছিল। কিন্তু তাঁরা সেটি যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক কিডনি রোগবিশেষজ্ঞ।
৪১ মিনিট আগে
চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
১৩ ঘণ্টা আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
১৩ ঘণ্টা আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
১৩ ঘণ্টা আগে