
বাবা হোর্হে মেসির মৃত্যুতে তড়িঘড়ি করেই লিওনেল মেসি ফ্লোরিডা থেকে ছুটে যান সুদূর রোজারিওতে। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় মেসির বাবার মৃত্যুশোকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামিসহ অনেকেই জানিয়েছে শোকবার্তা। বাবার মৃত্যুশোক কাটিয়ে আজ মাঠে ফিরলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন তারকাকে।
বাবার শোকে মুহ্যমান মেসি সামাজিক মাধ্যমে গতকাল দিয়েছেন এক আবেগঘন বার্তা। ইন্টার মায়ামি তাঁকে মাঠে ফিরতে আরও সময় দিতে চেয়েছিল। তবে দেরি না করে মেসি আজই ফিরলেন মাঠে। মায়ামির নু স্টেডিয়ামে লিগস কাপে গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নামলেন বদলি হিসেবে। তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে ইন্টার মায়ামি ৩-২ গোলে হেরেছে লিওনের কাছে। তাতে করে লিগস কাপই শেষ হয়ে গেল মায়ামির। এর আগে ৯ আগস্ট এই লিগস কাপেই মেসিবিহীন মায়ামি ২-১ গোলে হেরেছিল মন্তেরের কাজে।
নু স্টেডিয়ামে আজ শুরু থেকেই লিওনের রক্ষণদুর্গে বারবার হানা দিতে থাকে ইন্টার মায়ামি। ইয়ান ফ্রে, লভেন্দ দেলিওনিস ব্যস্ত রাখেন লিওনের রক্ষণবিভাগ। তবে কিছুতেই তাঁরা কাজের কাজ কিছু করতে পারছিলেন না। যার মধ্যে ১৯ মিনিটে দেলিওনিসের শট প্রতিহত করেন লিওনের গোলরক্ষক অস্কার গার্সিয়া। ঠিক তার ৫ মিনিট পর এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। ২৪ মিনিটে রদ্রিগো দি পলের ক্রস থেকে ফ্রে হেড দেন। তবে ঠিকমতো মাথা ছোঁয়াতে না পারায় গোল আর করা হয়নি ফ্রের।
বারবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে হানা দিতে থাকা মায়ামি গোলের দেখা পেয়ে যায় প্রথমার্ধের আগেই। ৪২ মিনিটে ফ্রের ক্রস থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন দানিয়েল পিন্তার। প্রথমার্ধ মায়ামি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই বদলি করে মায়ামি। ৪৫ মিনিটে পিন্তারকে বসিয়ে নামানো হয় মেসিকে। যিনি মাত্র কয়েক ঘণ্টা আগেই রোজারিও থেকে ফিরেছেন মায়ামিতে। দ্বিতীয়ার্ধেই চলতে থাকে পাল্টাপাল্টি গোলের খেলা। ৫০ মিনিটে দানিয়েল আরসিলার গোলে সমতায় ফেরে লিওন। দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় মায়ামি। ৫৪ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ইয়ানিক ব্রাইট।
লিওনও তো কম যায় না। ৬১ মিনিটে হুয়ান পাবলো দমিঙ্গেজের গোলে দ্বিতীয় দফায় সমতায় ফেরে মেক্সিকান ক্লাবটি। গোল করতে এরপর মরিয়া হয়ে ওঠে লিওন। ৭৭ মিনিটে লিওনের ফরোয়ার্ড জর্দি কোর্তিজোর নিশ্চিত গোল প্রতিহত করেন মায়ামি গোলরক্ষক রোক্কো রিওস নোভো। তবে লিওন যে সহজে হার মানার পাত্র নয়। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আরসিলা। তাঁর এই গোলটাই শেষ পর্যন্ত হয়ে যায় জয়সূচক গোল। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওন।

সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম-মুমিনুল হকদের ব্যস্ততা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তাঁদের জন্য জাতীয় লিগের সূচি বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
বিশাল বহর নিয়ে গেলেও এশিয়ান গেমসে এবার মাত্র একটি পদকই পেয়েছে বাংলাদেশ। ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
২ ঘণ্টা আগে
চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দেওয়া জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে