
বিশাল বহর নিয়ে গেলেও এশিয়ান গেমসে এবার মাত্র একটি পদকই পেয়েছে বাংলাদেশ। ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, এবারের পারফরম্যান্স তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্যর্থতার পেছনের কারণ চিহ্নিত করে ভবিষ্যতের পরিকল্পনা ঠিক করতেই এই মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমিনুল হক বলেন, ‘এশিয়ান গেমসে এবারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। সরকারের বর্তমান লক্ষ্য কেবল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নয়, বরং সরাসরি পদকের জন্য লড়াই করা।’
এবারের আসরে জাতীয় দলের প্রায় পূর্ণ শক্তির ক্রিকেটারদের নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তাই ক্রিকেট থেকেই একটি পদকের প্রত্যাশা ছিল ক্রীড়াঙ্গনে। কিন্তু সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি দল। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছে বড় ব্যবধানে। দুই প্রতিপক্ষই বাংলাদেশের তুলনায় অপেক্ষাকৃত কম শক্তিশালী দল নিয়ে খেললেও মাঠের চিত্র ছিল হতাশার।
এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেটের অতীত সাফল্যের তুলনায় এবারের ফল আরও বেশি প্রশ্ন তৈরি করেছে। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের অভিষেকেই আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশ। এবারই প্রথম ক্রিকেট থেকে কোনো পদক পেল না বাংলাদেশ।
ভবিষ্যতে কোন খেলায় বিনিয়োগ ও প্রস্তুতিতে বেশি জোর দেওয়া হবে, সেই সিদ্ধান্তও সাফল্যের সম্ভাবনা বিবেচনা করেই নেওয়ার কথা জানিয়েছেন আমিনুল হক। তাঁর বক্তব্য, ‘যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’
শুধু অংশগ্রহণ নয়, আন্তর্জাতিক আসরে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করাই এখন থেকে লক্ষ্য—এমন বার্তাই দিয়েছেন প্রতিমন্ত্রী।

কাউন্টি ক্রিকেটে প্রথমবার সুযোগ পেয়েই কাঁপিয়ে দিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। ৩ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে প্রতিপক্ষকে হারাতে রেখেছেন অসামান্য অবদান। এবার তাঁর চোখ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে।
৫ মিনিট আগে
মুশফিকুর রহিম-মুমিনুল হকদের ব্যস্ততা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তাঁদের জন্য জাতীয় লিগের সূচি বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪২ মিনিট আগে
চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দেওয়া জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতামত জানতে টিওয়াইসি স্পোর্টসের করা জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নিকো পাস।
২ ঘণ্টা আগে