
দায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
বুধবার এ বিষয়ে কথা হয় পিটারের সঙ্গে। নেপালের কাঠমান্ডু থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে পিটার জানিয়েছেন মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তবে গতকালের ফাইনালই মেয়েদের কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ।
কেন এত অভিমান? এমন প্রশ্নের জবাবে পিটারের উত্তর, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।’ সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, ‘তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।’
বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।

ব্রাদার্সে শুরু, ফর্টিসে শেষ। পেশাদার ফুটবল খেলার মাঝে কেটে গেছে ২১ বছর। পরশু রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে বুটজোড়া তুলে রেখেছেন মামুনুল ইসলাম। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তির বাইরেও অভিমান নিয়ে কথা বলেছেন এই মিডফিল্ডার।
৩ মিনিট আগে
শেষ টি-টোয়েন্টিতে আক্ষরিক অর্থেই নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। লিটন দাসের দলকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ব্ল্যাক ক্যাপসরা। তাতে সিরিজ হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে স্বাগতিক দর্শকদের। যেটা ছুঁয়ে গেছে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলিকে। ম্যাচ শেষে
১৭ মিনিট আগে
ফুটবলীয় রোমান্টিকতায় ঘেরা মেক্সিকোর বিশ্বকাপ যাত্রা যেন একই বৃত্তে বন্দী। প্রজন্ম বদলায়, ডাগআউটে নতুন মাস্টারমাইন্ড আসেন, কিন্তু মূল সুরটা সেই একই রয়ে যায়—এবার হয়তো ভিন্ন কিছু হবে। ২০২৬ বিশ্বকাপের প্রাক্কালে সেই চিরচেনা প্রত্যাশা এখন হিমালয়সম চাপে রূপ নিয়েছে। কারণ এবার সামনে কোনো অজুহাত নেই। প্রথম দ
১ ঘণ্টা আগে
আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছিল। তবে এবার আর তা হলো না।
১৩ ঘণ্টা আগে