
ফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ হবে ১০ জুন। ঘরের মাঠে সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকেরা কতটা উন্মুখ হয়ে আছেন, সেটা ফাহাদ ভালোই টের পেয়েছেন। আজকের পত্রিকাকে গতকাল দেওয়া সাক্ষাৎকারে বাফুফে সহসভাপতি কথা বলেছেন বাংলাদেশ ফুটবলের অনেক বিষয় নিয়ে। সিঙ্গাপুর ম্যাচসহ বাংলাদেশের ঘরের মাঠের ম্যাচগুলো যেন দর্শকেরা ভালোমতো উপভোগ করতে পারে, সেটা জানিয়েছেন ফাহাদ। বাফুফে সহসভাপতি বলেন, ‘আমরা ২০ মের ভেতর চেষ্টা করব টিকিট ছাড়ার। কম্পিটিশন কমিটি থেকে বিভিন্ন প্রস্তাব এসেছে। বাকিটা সভাপতি সিদ্ধান্ত নেবেন। প্রাথমিকভাবে সাধারণ দর্শকদের জন্য ন্যূনতম টাকা ৩০০ থেকে ৫০০-এর মধ্যে করার আলোচনা চলছে। তিনটি ম্যাচকে আমরা রাজস্ব আয়ের ভালো সুযোগ হিসেবে নিচ্ছি।’
বাংলাদেশ ফুটবল দল সবশেষ ম্যাচ খেলেছে এ বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। শিলংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও অভিষেকেই কাঁপিয়ে দিয়েছিলেন হামজা।
অভিষেকে কাঁপিয়ে দেওয়া হামজাকে ঘরের মাঠে দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশের হোম জার্সি নিয়ে ফাহাদ বলেন, ‘প্রথমবারের মতো আমাদের একটা অ্যাওয়ে কিট উন্মোচন হয়েছে। সেটা খুব পেশাদারভাবে। এখন হোম কিট উন্মোচন করার সময় এসেছে। আমরা অনুরোধ করেছি, কিট পৃষ্ঠপোষকদের সমর্থকদের জন্য আলাদা কোয়ালিটির জার্সি বানাতে। আমি চাচ্ছি, এটি ম্যাচের দুই সপ্তাহ আগে বাজারে আসে। সমর্থকেরা যেন এটা পরে খেলা দেখতে আসতে পারে। জার্সি বিক্রি থেকে আমরা কিছু অর্থ পেয়ে থাকি।’
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৭ কিংবা ৮ জুন পালিত হতে পারে কোরবানির ঈদ। সরকারি ছুটি থাকবে ছয় দিন। হামজা-জামাল ভূঁইয়ারা অবশ্য ছুটির মাঝেও ব্যস্ত থাকবেন ফুটবল নিয়ে। ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সব ঠিক থাকলে দুটো ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। জাতীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
৯ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
১১ ঘণ্টা আগে