পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন বার্সেলোনা ভালো করেই জানে। ইউরোপা লিগে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে থেকে ড্র করেছে কাতালানরা। সমতায় ফেরা বার্সাকে প্রশংসায় ভাসিয়েছেন ইউনাইটেড ফুটবলার মার্কাস রাশফোর্ড।
ন্যু ক্যাম্পে গতকাল প্রথমার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে বার্সেলোনা। ৫০ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে গোল করেন মার্কোস আলোনসো। এরপর ৫২ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। ফ্রেডের অ্যাসিস্টে গোল করেন মার্কাস রাশফোর্ড। ৫৯ মিনিটে বার্সার সেন্টার ব্যাক জুলস কুন্দের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৭৬ মিনিটে রাফিনহার গোলে সমতায় ফেরে কাতালানরা। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় বার্সা-ইউনাইটেড ম্যাচ।
ম্যাচ ড্র হওয়ায় রাশফোর্ড হতাশ হলেও বার্সেলোনার প্রশংসা করতে ভোলেননি। ইউনাইটেডের এই লেফট উইঙ্গার বলেন, ‘আমাদের কাছে এটা পরাজয়ের সমান। ম্যাচে ফিরতে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। যখনই পেরেছি, সুযোগ তৈরি করেছি এবং দুই গোল করেছি। মনে হচ্ছিল আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছি। তবে তারা সেরা দল এবং ম্যাচে সমতায় ফিরেছে। আশা করি দ্বিতীয় লেগে আরও ভালো ম্যাচ হবে এবং আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।’
ওল্ড ট্রাফোর্ডে বার্সেলোনার বিপক্ষে আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের দ্বিতীয় লেগে খেলবে ইউনাইটেড। তার আগে পরশু ওল্ড ট্রাফোর্ডেই প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে ম্যানইউ। এই ম্যাচে রেড ডেভিলডের প্রতিপক্ষ লেস্টার সিটি।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১২ ঘণ্টা আগে
সিডনি থেকে আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় পার্থে অবতরণ করে বাংলাদেশ। আজ কোনো অনুশীলন ছিল না। বিকেলের দিকে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কিংস পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা হাঁটাহাটি ও স্ট্রেচিং সেশন সম্পন্ন করেন। কাল স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সাড়ে ১০টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। পর
১৩ ঘণ্টা আগে
২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষে হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৩ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরবে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে? আরও একবার কি ফাইনালে উঠেও শিরোপা না জেতার আফসোসে পুড়বে ভারত? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
১৫ ঘণ্টা আগে