কাতার বিশ্বকাপে ইতালি খেলতে না পারায় চাপ বাড়ছিল কোচ রবার্তো মানচিনির ওপর। অবশেষে আজ ইতালির সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্ক শেষ হয়েছে। দলটির প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মানচিনি।
২০২৬ এর জুন পর্যন্ত মানচিনির সঙ্গে ইতালির চুক্তি ছিল। চুক্তি শেষ হওয়ার প্রায় দুই বছর আগে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দেন মানচিনি। এক বিবৃতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বলেছে, ‘ইতালিয়ান ফুটবল জানাচ্ছে যে ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে রবার্তো মানচিনির পদত্যাগপত্র গ্রহণ করেছে। গত সন্ধ্যায় তা পেয়েছি।’
এর আগে ২০১৮ বিশ্বকাপে খেলারও যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। ইতালির এই দু: সময়েই প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। ২০১৮ এর ১৪ আগস্ট দলটির কোচ হয়েছেন তিনি। তাঁর অধীনে আজ্জুরিদের পুন: জাগরণ হয়। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইতালি। ২০২১ সালে ইউরো ইতালি জিতেছিল মানচিনির অধীনে। টাইব্রেকারে ৩-২ গোলে ইতালিয়ানরা হারিয়েছিল ইংল্যান্ডকে। মানচিনির অর্জনের কথা উল্লেখ করে এফআইজিসি বলেছে, ‘আজ্জুরির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে। ২০১৮ এর মে তে শুরু হয়েছিল। আর ২০২৩ এর নেশনস লিগ ফাইনাল দিয়ে তা শেষ হয়েছে। এর মাঝে ২০২০ ইউরো জয়ের গল্পও রয়েছে। একটা দল কীভাবে গড়ে উঠতে হয়, তা জানা গিয়েছিল তখন।’
৫ বছরে মানচিনির অধীনে ইতালি খেলেছে ৬২ ম্যাচ। জিতেছে ৩৯ ম্যাচ, ড্র করেছে ১৩ ম্যাচ এবং ৯ ম্যাচ হেরেছে। আন্তর্জাতিক, ক্লাব ফুটবল সব মিলে ৭৯১ ম্যাচে কোচিং করিয়েছেন তিনি। জিতেছেন ৪৩৫ ম্যাচ, ড্র করেছেন ১৯৬ ম্যাচ এবং ১৬০ ম্যাচ হেরেছেন। ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলানের মতো ক্লাবেও কোচিং করিয়েছেন তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে