
দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন মোহাম্মদ সালাহ। গোল তো করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। নতুন মাইলফলকও ছুঁয়ে ফেলছেন তিনি। তবে মিসরীয় এই ফরোয়ার্ড শুধু মাইলফলক গড়াতেই থেমে থাকতে চান না। তাঁর লক্ষ্যটা আরও বড়।
বড়দিনের পর গতকাল বক্সিং ডে’র দিন মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। সালাহর লিভারপুল এই দিনে মাঠে নেমেছে লেস্টার সিটির বিপক্ষে। অ্যানফিল্ডে ম্যাচের একেবারে শেষভাগে এসে প্রিমিয়ার লিগে অষ্টম ফুটবলার হিসেবে ঘরের মাঠে গোলের সেঞ্চুরি করেছেন সালাহ। ৮২ মিনিটে গাকপোর অ্যাসিস্ট থেকে তিনি করেন গোলটি। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘দলের জয়ই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করি আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারব। এটা দারুণ ব্যাপার। তবে আমরা প্রত্যেক ম্যাচে ফোকাস রাখছি এবং আশা করি এটা ধরে রাখতে পারব।’
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে সালাহর মতো লিভারপুলও দারুণ ছন্দে আছে। টুর্নামেন্টে এবার ১৭ ম্যাচে ১৬ গোল করেন এবং অ্যাসিস্ট করেন ১১ গোলে। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল। দুই, তিন ও চারে থাকা চেলসি, নটিংহাম ফরেস্ট ও আর্সেনালের পয়েন্ট ৩৫, ৩৪ ও ৩৩। যার মধ্যে চেলসি, ফরেস্ট খেলেছে ১৮টি করে ম্যাচ। আর্সেনাল খেলেছে ১৭ ম্যাচ।
মৌসুমের অর্ধেক পেরোলেও এখনই লিভারপুলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন সালাহ। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘বছরটা অন্য রকম মনে হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের বিনয়ী হতে হবে। এটা খুবই বিশেষ। ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বপ্নই আমি দেখছি।’
ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ১০০ গোলের তালিকায় সালাহর সঙ্গে আছেন কিংবদন্তি ফুটবলাররা। থিয়েরি অঁরি, হ্যারি কেইন, সার্জিও আগুয়েনো, অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি, অ্যান্ডি কোলে, রবি ফাউলার, সালাহ—এই আট ফুটবলার করেছেন এমন কীর্তি।
লিভারপুলের কাছে অবশ্য প্রিমিয়ার লিগের শিরোপা আসছে না দীর্ঘদিন ধরে। ২০১৯-২০ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল অলরেডরা। এখন পর্যন্ত ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টে, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২০ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে