Ajker Patrika

‘স্ট্রাইকার’ বিশ্বনাথকে নিয়ে দুসংবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘স্ট্রাইকার’ বিশ্বনাথকে নিয়ে দুসংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ছবি: সংগৃহীত

ভুটানের বিপক্ষে যে পজিশনে খেলতে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন বিশ্বনাথ ঘোষ, শ্রীলঙ্কার বিপক্ষে সেই জায়গাতেই দেখা যেতে পারে মোহাম্মদ ইব্রাহিমকে। বাংলাদেশের আক্রমণভাগে এই পরিবর্তনের পেছনে অবশ্য কৌশলগত কোনো পরীক্ষা নয়, বিশ্বনাথের চোটই মূল কারণ। পায়ের ব্যথায় দুই দিন ধরে ঠিকমতো অনুশীলন করতে পারছেন না এই ডিফেন্ডার। তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে রাজি নন কোচ টমাস ডুলি।

শ্রীলঙ্কার বিপক্ষে বুধবারের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা। ড্র করলেই সেটি নিশ্চিত হবে। সেমিফাইনালও নিশ্চিত হয়ে যাওয়ায় বিশ্বনাথকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না দল। বরং তাঁকে নকআউট পর্বের জন্য সুস্থ করে তোলার দিকেই মনোযোগ কোচের।

এমন পরিস্থিতিতে সুযোগ তৈরি হয়েছে ইব্রাহিমের সামনে।

আগের ম্যাচে জয়সূচক গোল করা এই ফরোয়ার্ডকে আজ অনুশীলনে স্ট্রাইকার হিসেবে প্রস্তুত করা হয়েছে। জাতীয় দল-সংশ্লিষ্ট সূত্রের তথ্য, শেষ মুহূর্তে কোনো শারীরিক সমস্যা না হলে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন তিনি। বিশ্বনাথকে ছাড়াই তাই নতুন করে আক্রমণভাগ সাজানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত