দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেও সাফের প্রথম দিনে নেপালের কাছে হেরে গিয়েছিল টুর্নামেন্টের স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশের বিপক্ষে আজ রাত ১০টায় শুরু হওয়া ম্যাচটা তাই দ্বীপরাষ্ট্রের জন্য অলিখিত ফাইনাল!
নিজেদের মাঠে ফাইনালে ওঠার লড়াইয়ে মালদ্বীপের জন্যই বেশি চাপের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন। চাপে থাকা স্বাগতিকদের হারিয়ে ফাইনালে যাওয়ার সমীকরণটা আজই শেষ করতে চান তিনি।
প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৬ পয়েন্টে শীর্ষে নেপাল। বাংলাদেশের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পেয়েছে ভারত। মালদ্বীপ হেরেছে তাদের প্রথম ম্যাচ। বাংলাদেশের সঙ্গে ম্যাচটি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচ হেরে সমীকরণের বাইরে চলে গেছে শ্রীলঙ্কা। মালদ্বীপের সঙ্গে আজ হেরে গেলে কিংবা ড্র করলে ১৩ অক্টোবর নেপাল ম্যাচে ফাইনালে যাওয়ার সমীকরণটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য।
অপেক্ষাটা লম্বা করতে রাজি নন ব্রুজোন। বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ম্যাচ ধরে ধরে এগোনো। আমরা পয়েন্ট টেবিল নিয়ে ভাবছি না, প্রতিপক্ষের র্যাঙ্কিং নিয়েও মাথা ঘামাচ্ছি না। ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামব এবং পরদিন নতুন করে পরিকল্পনা সাজাব। আজ যদি ৩ পয়েন্ট পাই, তাহলে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র হলেই আমাদের ফাইনাল খেলা সম্ভব।’
মালদ্বীপের ঘরোয়া ফুটবলে এক মৌসুম কোচিং করানোর অভিজ্ঞতায় প্রতিপক্ষ কোচ আলী সুজাইন সম্পর্কে ভালোই ধারণা আছে ব্রুজোনের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ মালদ্বীপের বিপক্ষে পরিকল্পনা সাজাতে কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশ কোচ। বললেন, ‘সে আমাকে ভালো জানে, আমিও তাকে জানি। অভিজ্ঞ এক কোচ। সে চেষ্টা করবে আমার খেলার কৌশল বোঝার। কিন্তু আমার মাথায় অন্য এক পরিকল্পনা আছে। পরিকল্পনা করি জিততেই। ছন্দটা ধরে রাখতে চাই। কালকের (আজকের) ম্যাচটা সমান সমান হবে।’ মালদ্বীপ স্বাগতিক হওয়ায় বরং চাপটা মালদ্বীপের দিকে থাকবে বলেই মনে করেন ব্রুজোন, ‘চাপটা মালদ্বীপের দিকেই থাকবে। এ ম্যাচটা তাদের জন্য ফাইনাল। তারা পয়েন্ট হারাতে চাইবে না। আসরে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চাইবে।’
বাংলাদেশ কোচকে বিশেষ শ্রদ্ধা করছেন মালদ্বীপ কোচ আলী সুজাইন। বললেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে দারুণ উজ্জীবিত। বিশেষ করে ভারতের বিপক্ষে ১০ জনের দল নিয়ে তারা যেভাবে খেলছে, দেখেই বোঝা গেছে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। পরিশ্রম করে খেলেছে। বাংলাদেশ কোচের প্রতি আমার শ্রদ্ধা আছে। ম্যাচটা মোটেও সহজ হবে না। প্রথম ম্যাচের পর আমরা পাঁচ দিন বিশ্রাম পেয়েছি ঠিকই। তবে ম্যাচটা খুব কঠিন হবে।’
বিপ্লব ভট্টাচার্য, সাবেক ফুটবলার
শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে চার পয়েন্ট নিয়ে ফুরফুরে মেজাজে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হচ্ছেন জামাল ভূঁইয়ারা। ২০০৫ সালের পর সাফের আরেকটি ফাইনাল খেলতে আজকের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প দেখছেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আমি বলব মালদ্বীপ ম্যাচটা আমাদের জন্য ফাইনাল! এই ম্যাচটা যদি আমরা জিতি তাহলে ফাইনাল খেলতে পারি, সেটা বলে দেওয়া যায়। আমাদের এখন ৪ পয়েন্ট। যদি মালদ্বীপকে না হারাতে পারি তাহলে ফাইনাল খেলাটা অনেক কষ্টের হয়ে যাবে।’
করোনা সংক্রমণের ভয়ে সাফে মালে জাতীয় স্টেডিয়ামের আসনসংখ্যা ৫ হাজারে সীমাবদ্ধ রেখেছে মালদ্বীপ সরকার। আজকের ম্যাচের অধিকাংশ আসন দখল করেছেন স্বাগতিক দর্শকেরা। টিকিট কিনতে না পেরে রীতিমতো হাহাকার করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্যালারিতে আজ হয়তো শ্রীলঙ্কা-ভারত ম্যাচের মতো সমর্থন পাবেন না জামাল ভূঁইয়ারা। অবশ্য এ নিয়ে চিন্তাও করছেন না জামাল।
বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা নিজেদের দর্শকদের সামনে খেলবে। আমার দল এসবে গুরুত্ব দেয় না। এসব নিয়ে ভাবছিও না। সব চিন্তা এখন ম্যাচে ভালো খেলা, ৩ পয়েন্ট নেওয়া।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে