প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে কাতারে। বিশ্বকাপের সময়টায় বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষের মিলনমেলা বসবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। বিশ্বকাপ দেখতে আসা এসব দর্শকেরা চাইলেই যা খুশি তাই করতে পারবেন না।
দর্শকদের জন্য আছে বেশ কিছু নিষেধাজ্ঞা। বিশ্বকাপে আসা দর্শকদের জন্য কাতারে এক রাতের যৌনমিলন অবৈধ ঘোষণা করা হয়েছে। ধরা পড়লেই হতে পারে ৭ বছরের জেল।
শুধু তাই নয় বিশ্বকাপের সময় কাতারে রাতভর পার্টি করাও নিষিদ্ধ। সমর্থকদের আগে থেকেই সাবধান করা হয়েছে, এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে তারা যেন বিশ্বকাপ দেখতে না আসে। কাতার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘স্বামী-স্ত্রী না হলে বিশ্বকাপ দেখতে এসে যৌনমিলন করা যাবে না। অর্থাৎ টুর্নামেন্টজুড়ে ‘এক রাতের যৌনমিলন’ নিষিদ্ধ। কোনো পার্টিও করা যাবে না। এটা না মানলে জেল হতে পারে। বিশ্বকাপে প্রথমবার নিয়ম করে ‘এক রাতের যৌনমিলন’ নিষিদ্ধ করা হচ্ছে। সমর্থকদের তাই সতর্ক থাকতে হবে।”
স্বামী-স্ত্রীর সম্পর্ক ছাড়া যৌনমিলন এবং সমকামী সম্পর্ক নিষিদ্ধ। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। ফিফা যদিও জানিয়েছে, বিশ্বকাপে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কিন্তু অভিযোগ আছে কিছু নির্দিষ্ট পদবির মানুষকে কাতার যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
কাতার বিশ্বকাপে ফিফার মুখ্য নির্বাহী নাসের আল খাতের বলেন, “প্রত্যেক সমর্থকের নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু উন্মুক্তভাবে ভালোবাসা দেখানো আমাদের দেশের সংস্কৃতি নয়। সেটা সকলের জন্যই প্রযোজ্য।’ কাতার সুপ্রিম কমিটির পক্ষ থেকেও সকলকে সতর্ক করা হয়েছে। কাতার ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক বলেন, ‘কাতার খুব রক্ষণশীল দেশ। এখানে অনেক কিছুই সম্ভব নয়। সমকামিতা শুধু সেই দেশেই সম্ভব যেখানে এটা মানা হয়।’

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১২ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৩২ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে