ফুটবল বিশ্ব হারাল আরেক নক্ষত্রকে। চলে গেলেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার লুইস সুয়ারেজ। ৮৮ বছর বয়সে আজ রোববার শেষ নিশ্বাস ত্যাগ করেন স্পেনের সর্বকালের সেরা এই ফুটবলার।
স্পেনে জন্ম একমাত্র ফুটবলার হিসেবে (ছেলেদের) ব্যালন ডি’অর জিতেছেন সুয়ারেজ। ১৯৬০ সালে ব্যক্তিগত নৈপুণ্যের এই মর্যাদার পুরস্কার জেতেন তিনি। পরে ১৯৯০ বিশ্বকাপে লা রোহাদের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
সুয়ারেজের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। টুইটারে তারা লিখেছে, ‘আরএফইএফের পক্ষ থেকে আমরা লুইস সুয়ারেজ মিরামোন্তেসের সকল আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সমবেদনা জানাচ্ছি।’ সুয়ারেজের মৃত্যুতে আন্তরিক শোক জানিয়েছেন তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।
১৯৬০ দশকে ইন্টার মিলানের সাবেক কোচ হেলেনিও হেরেরার অধীনে ইতালিয়ান লিগের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে উঠেছিলেন সুয়ারেজ। পরে নেরাজ্জুরিদের কোচ হিসেবেও ডাগআউটে দাঁড়িয়েছিলেন। ১৯৮৮-৯১ পর্যন্ত দায়িত্ব সামলেছেন স্পেন জাতীয় দলেরও।
স্প্যানিশ ক্লাব দেপার্তিভো লা করুনা হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর বার্সা ঘুরে ট্রান্সফারে রেকর্ড গড়ে যোগ দেন ইন্টারে। সেখান থেকে আরেক ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার হয়ে ক্যারিয়ারের ইতি টানেন।
বার্সার হয়ে সুয়ারেজ সমান দুটি করে লিগ শিরোপা, ফেয়ার্স কাপ ও স্প্যানিশ কাপ জিতেছেন। ইন্টারের হয়ে জিতেছেন দুটি ইউরোপিয়ান কাপ, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ৩টি স্কুদেত্তো জিতেছেন। স্পেনের জার্সিতে ৩২ ম্যাচ খেলেছেন সুয়ারেজ, ১৯৬৪ সালে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে