
কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির। স্পেনের একটি আদালত এই রায় ঘোষণা করেছে। আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার সময় কর ফাঁকি দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
স্প্যানিশ কর কর্তৃপক্ষ জানায়, আনচেলত্তি প্রায় ১০ লাখ ইউরো (প্রায় ১২ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন আনচেলত্তি। মূলত তাঁর ইমেজ রাইটস (চেহারা ও নাম ব্যবহারের বাণিজ্যিক অধিকার) আয়ের অংশ লুকিয়ে রেখেছিলেন তিনি।
আনচেলত্তি শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে আদালতে দায় স্বীকার করেন এবং কর ফাঁকির অর্থ ফেরত দিতে সম্মত হন। তবে তাঁকে জেলে যেতে হচ্ছে না স্পেনের আইন অনুযায়ী, যদি দুই বছরের কম মেয়াদের কারাদণ্ড হয় এবং কেউ প্রথমবার অপরাধ করেন, তাহলে সাধারণত জেল খাটতে হয় না। সেই অনুযায়ী, আনচেলত্তিও জেলমুক্ত থাকবেন, তবে তাঁকে জরিমানা ও কিছু আইনি শর্ত মানতে হবে।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২২ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে