নতুন চ্যালেঞ্জ নিতে এসে যেন অথই জলে পড়েছেন রাহিম স্টার্লিং। ম্যানচেস্টার সিটির সুখের সময় ছেড়ে এ মৌসুমে চেলসিতে এসেছেন ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু নতুন ক্লাবে এসে বিপর্যয়ে আছেন তিনি। শুধু তিনিই নন, দলের সকলের অবস্থাই তথৈবচ।
দলের কঠিন মুহূর্তের কথা স্বীকারও করেছেন স্টার্লিং। ইংল্যান্ড ফরোয়ার্ড জানিয়েছেন, প্রতিটি ম্যাচ শেষে তাঁদের অনুভূতি রাগ ও হতাশার। আর তাদের পক্ষে ড্রেসিংরুমের আলোচনা মেনে নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইংলিশ গণমাধ্যম দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।
স্টার্লিং বলেছেন, ‘আমরা যখন মাঠ থেকে বেরিয়ে আসি তখন রাগান্বিত ও হতাশ বোধ করি। ম্যাচ শেষে যখন আমরা ড্রেসিংরুমে বসি তখন শূন্যে পানে চেয়ে থাকি। আপনারা বুঝতে পারবেন না এই মুহূর্তে কি ঘটেছে। এটি মেনে নেওয়া খুবই কঠিন। আপনি তখন সব সময় ইতিবাচক সমাধান খোঁজার চেষ্টা করবেন। সেখানে কথোপকথন হচ্ছে, খেলোয়াড়েরা শেষ দশ মিনিটে যা ঘটেছে তা মেনে নেওয়ার চেষ্টা করছে। এটা সহজ নয়।’
এই কঠিন সময় থেকে উত্তরণের জন্য ভবিষ্যতের কোচের দিকে তাকিয়ে আছেন বলে জানিয়েছেন স্টার্লিং। তিনি বলেছেন, ‘ভবিষ্যতে যিনি কোচ হয়ে আসছেন তিনি আমাদের কীভাবে একত্রে করবেন, সেটির দিকে আমাদের তাকাতে হচ্ছে। সাবেক ক্লাবের হয়ে সময়টা উপভোগ করেছি এবং অনেক শিরোপা জিতেছি। তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং এ জন্যই বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি করেছি।’
সর্বশেষ মৌসুমে তিনে থাকা চেলসির অবস্থা এবার একদম যাচ্ছেতাই। ৩২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ব্লুজরা। এতটাই বাজে অবস্থা যে, সব মিলিয়ে সর্বশেষ ৮ ম্যাচে জয় নেই তাদের। দুই ড্রয়ের বিপরীতে ৬ টিতেই হেরেছে। এর মধ্যে শেষ পাঁচটিতে হেরেছে চেলসি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে