মধ্যপ্রাচ্যের দেশে লিওনেল মেসির সেরা সাফল্য এসেছে ২০২২ সালে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। গত বছর সৌদি আরবে গিয়ে প্রীতি ম্যাচও জিতে এসেছেন। আর্জেন্টিনার ফরোয়ার্ড তখন খেলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
এক বছরের ব্যবধানে অন্য ক্লাবের হয়ে সৌদি আরবে খেলতে গেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবার খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। এবার তিনি দেখছেন মুদ্রার উল্টো পিঠ। জিততেই পারছে না মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় আল হিলালের কাছে ক্লাব প্রীতি ম্যাচে গত ২৯ জানুয়ারি লড়াই করেও হেরে যায় মায়ামি। সেই ম্যাচে মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছিল আল হিলাল। এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন মেসি। তিন দিনের ব্যবধানে গত রাতে একই মাঠে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল আল নাসর। জয় দূরে থাক, ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি মায়ামি। আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।
অন্যদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়ে আগেই আল নাসরের দল থেকে বাদ পড়েন। মূল একাদশে না থাকা মেসি ৮৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে। তার আগেই (মেসির বদলি হিসেবে নামা) মায়ামি হজম করে ৬ গোল। গ্যালারিতে বসে আল নাসরের এমন দুর্দান্ত জয় উপভোগ করেছেন রোনালদো। বড় ব্যবধানে হারের পর মেসিকে খোঁচা দিয়েছেন সৌদি আরবের বিনোদন বিভাগের চেয়ারম্যান তুর্কি আলালশিখ। এসএসসি টেলিভিশনে আলালশিখ বলেন, ‘মনে হয়েছে যে সে (মেসি) জানত ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়েছে। আল নাসরের কাছে যে তারা হেরে যাবে, এটা বুঝতে পেরেছিল। তাই সে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আল নাসরের বিপক্ষে হার এড়িয়েছে। মেসির কাছে সৌদি আরব অভিশাপ হয়ে উঠেছে।’
জয় শব্দটি যেন ইন্টার মায়ামির অভিধান থেকে একরকম হারিয়ে গেছে। নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতেই হেরেছে তাঁরা। বাকি চার ম্যাচে ড্র করেছে। হংকং স্টেডিয়ামে পরশু হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মায়ামি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৫ ঘণ্টা আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
৫ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৫ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে