Ajker Patrika

পরাজয়েও মহান হতে হবে, বলছেন আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক    
পরাজয়েও মহান হতে হবে, বলছেন আর্জেন্টিনা কোচ
বিষণ্ন স্কালোনি। ছবি: এএফপি

শেষ পর্যন্ত আর হলো না। দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ডাগআউট সামলানোর পর, এক অপরাজেয় স্পেনের কাছে নিজের প্রথম কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল হারলেন কোচ লিওনেল স্কালোনি। তবু একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এক সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেওয়ার পাশাপাশি টুর্নামেন্ট জুড়ে প্রতিনিয়ত বাদ পড়ার দ্বারপ্রান্তে থেকেও দলের ছেলেরা যেভাবে লড়াই করে ফাইনাল পর্যন্ত এসেছে, তার প্রশংসা করেন স্কালোনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিষণ্ণ স্কালোনি বলেন, ‘আমি এখন দুঃখ অনুভব করছি; তবে সবকিছুর ঊর্ধ্বে, এই ছেলেদের প্রতি আমার চিরন্তন কৃতজ্ঞতা রয়েছে, কারণ এখানে পৌঁছানো অবিশ্বাস্য রকমের কঠিন। আমরা জয়ে যেমন মহান, পরাজয়েও আমাদের মহান হতে হবে এবং আমরা কী করেছি তা আমাদের মনে রাখতে হবে। আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি।’

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ এভাবে হাতছাড়া হওয়ার পর নিজেদের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি নিয়ে আর্জেন্টিনার এই মাস্টারমাইন্ড আরও যোগ করেন, ‘এটা জানা যে আমরা আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তা বলার কোনো মানে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত