
ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ ছেড়েছেন অনেক আগে। সৌদি আরবের আল নাসরে এরই মধ্যে ২৮ মাস কাটিয়ে দিয়েছেন। একের পর এক গোল করছেন তিনি। এবার পর্তুগিজ ফরোয়ার্ডের সৌদি ছেড়ে ব্রাজিলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। নতুন চুক্তির ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। এর মধ্যে রোনালদোর ক্লাব বদলানোর গুঞ্জন শুরু হয়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের এক ক্লাবের কাছ থেকে পর্তুগিজ ফরোয়ার্ড লোভনীয় প্রস্তাব পেয়েছেন। তবে রোনালদোকে কোন ক্লাব প্রস্তাব দিয়েছে, সেটা মার্কা উল্লেখ করেনি। এ বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া কথা বলেছেন রোনালদোর ব্রাজিলে যাওয়া নিয়ে। পাভিয়া কথা প্রসঙ্গে বড়দিনের কথা উল্লেখ করেছেন।বোতাফোগো কোচ বলেন, ‘বড়দিন শুধু ডিসেম্বরেই আসে। কিন্তু সে যদি আসে, তাহলে এমন তারকাকে তো না বলা যাচ্ছে না। কিছুই তো জানি না। প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি শুধু। কোচেরা তো সব সময় সেরা খেলোয়াড়কেই চান।’
বয়স ৪০ পেরোলেও পাল্লা দিয়ে পারফর্ম করছেন রোনালদো। ২০২৪-২৫ মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে করেছেন ৩৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। ছন্দে থাকা পর্তুগিজ এই ফরোয়ার্ডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাভিয়া। বোতাফোগো কোচ বলেন, ‘বয়স হওয়ার পরও সে গোলমেশিন। এমন কোনো দলে যখন একাধিক সুযোগ তৈরি হয়, সেখানে তো সে ভালো খেলবে।’
২০২৩ সালের শুরুতে আলোড়ন তুলে সৌদি আরবের ক্লাব আল নাসরে আসেন রোনালদো। ২৮ মাসে সৌদি ক্লাবের জার্সিতে ১০৩ ম্যাচে ৯১ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। ২০২৩ আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো শিরোপা সৌদিতে জিততে পারেননি তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া ছাড়া রোনালদো আর কিছুই আল নাসরে করতে পারেননি। এ বছরের ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা এএফপিকে সেদিন জানিয়েছিলেন, চুক্তিটির ব্যাপারে বিস্তারিত কদিনের মধ্যেই জানা যাবে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে