Ajker Patrika

হতাশা নিয়ে এমবাপ্পে বললেন, ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০: ০৪
হতাশা নিয়ে এমবাপ্পে বললেন, ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোলে রেকর্ড গড়েছেন ফরাসি ফরোয়ার্ড। এরপরও ফাইনাল খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত অর্জনের দিক থেকে এবারের বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকল কিলিয়ান এমবাপ্পের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। তবে লিওনেল মেসির কাছে সেই কীর্তি হতাছাড়া হবে বলেই মনে করেন তিনি।

ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে ফ্রান্স। ম্যাচে দুটি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ নিয়ে যান এমবাপ্পে। এতে তিনি পেছনে ফেলেন মেসির ২১ গোলের রেকর্ড।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রেকর্ড নিয়ে খুব বেশি উচ্ছ্বাস দেখাননি এমবাপ্পে। বরং ফাইনালে না থাকতে পারার হতাশাই ফুটে ওঠল তাঁর কথায়। একই সঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক মেসিকে নিয়ে করেন একটি আত্মবিশ্বাসী ভবিষ্যদ্বাণী। তিনি বলেন, ‘লিও (মেসি) তো সব সময়ই গোল করে। আগামীকালও সে অবশ্যই গোল করবে।’

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন এমবাপ্পে, ‘আমি শুধু চেষ্টা করি, প্রতিটি ম্যাচে আমার দলকে গোল করতে সাহায্য করতে। অবশ্যই বিশ্বকাপে এত বেশি গোল করলে একজন খেলোয়াড় হিসেবে কিছু দিক থেকে উন্নতি হয়। কিন্তু সত্যি বলতে, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আগামীকালের ম্যাচে (ফাইনাল) খেলতে পারলেই বেশি খুশি হতাম।’

তবে এই কীর্তির গুরুত্ব একেবারে অস্বীকারও করেননি এমবাপ্পে। তাঁর মতে, ক্যারিয়ার শেষে ফিরে তাকালে এটি গর্বের একটি অর্জন হয়ে থাকবে, ‘আমার মনে হয়, উত্তরাধিকারের দিক থেকে এটি ভালো একটি অর্জন। একদিন যখন আমরা খেলা ছেড়ে দেব, তখন ভাবতে ভালো লাগবে যে, আমি এমন একজন খেলোয়াড় ছিলাম। কিন্তু এই মুহূর্তে এটি আমার মাথায় প্রথমে আসে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত